জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ডাক পেয়েছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে, তাও কেন হাতছাড়া হলো ‘চিরদিনই তুমি যে আমার’-এর সুযোগ? প্রস্তাব পেয়েও কেন বাদ পড়লেন শেষ মুহূর্তে, মুখ খুললেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়!

স্নেহা চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন এখন দর্শকমহলে। জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয়ের কথা শোনা গিয়েছিল। এমনকি খবর ছড়িয়েছিল, নতুন রূপে তাঁকে দেখতেই মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু সম্প্রচার শুরু হলেও পর্দায় দেখা গেল না স্নেহাকে। তা হলে কি ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেত্রী? এই জল্পনার মাঝেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন স্নেহা নিজেই।

এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য একেবারেই স্পষ্ট। তাঁর কথায়, বিষয়টি কোনও নাটকীয় সিদ্ধান্ত বা ইচ্ছাকৃত বিরতির ফল নয়। আসলে সময়ের সামঞ্জস্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রযোজনা সংস্থার নির্ধারিত শুটিং সময়ের সঙ্গে তাঁর সময় মেলেনি। সেই কারণেই কাজের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি লুক সেটে হাজির হতে পারেননি। বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন স্নেহা। তাঁর মতে, এই ইন্ডাস্ট্রিতে এমনটা মাঝেমধ্যেই ঘটে।

কিছু দিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত আগের ধারাবাহিক রাণী ভবানী। সেই ধারাবাহিকে তাঁর চরিত্র দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। স্নেহার কথায়, একটি চরিত্র দীর্ঘদিন করার পর, সেখান থেকে মানসিকভাবে বেরিয়ে আসতেও সময় লাগে। অভিনেতারা চাইলে মুহূর্তে এক চরিত্র থেকে অন্য চরিত্রে ঢুকে পড়তে পারেন না। নিজের অভিনয়কে সম্মান জানাতেই তিনি একটু সময় নিতে চেয়েছিলেন, সেটাও এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ।

অনেকে ভেবেছিলেন, আবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে অনিচ্ছুক বলেই হয়তো কাজটি নেননি তিনি। কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল। স্নেহা স্পষ্ট জানিয়েছেন, অভিনেতাদের কাছে কোনও চরিত্র ছোট বা বড় নয়। অভিনয়ই তাঁর পেশা, তাই যে চরিত্রই আসুক না কেন, মন দিয়েই তা করার চেষ্টা করেন তিনি। খলনায়িকা হোক বা অন্য কোনও চরিত্র, কাজের প্রতি দায়বদ্ধতাতেই বিশ্বাসী স্নেহা।

অবশ্য কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় কি মন খারাপ হয়নি? এই প্রশ্নেও স্নেহা যথেষ্ট বাস্তববাদী। তিনি জানালেন, এই পেশায় অনিশ্চয়তা নিত্যসঙ্গী। আজ কাজ আছে, কাল নাও থাকতে পারে। তাই এত সহজে ভেঙে পড়ার মানুষ তিনি নন। নিজের উপর বিশ্বাস রেখেই এগিয়ে যেতে চান। ছোটপর্দাই তাঁকে পরিচিতি দিয়েছে, জনপ্রিয়তা দিয়েছে। তাই ছোটপর্দাকে ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই বলে দৃঢ়ভাবে জানালেন স্নেহা।

Piya Chanda

                 

You cannot copy content of this page