জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমরা একে অপরের সম্পূর্ণ উল্টো!” শ্বেতার সঙ্গে এত মিল থাকা সত্ত্বেও, কেন এমন বললেন রুবেল? তাহলে কি টেলিপাড়ার আদর্শ জুটির আড়ালে লুকিয়ে আছে অজানা সমীকরণ? কী ইঙ্গিত দিলেন অভিনেতা?

বিনোদন জগতের তারকাদের শরীরচর্চা ও ডায়েট সবসময়ই চর্চার বিষয়। ক্যামেরার সামনে সব সময় ফিট ও আকর্ষণীয় দেখাতে হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের দৈনন্দিন জীবনের বড় অংশ জুড়েই থাকে শরীরের যত্ন। কখনও কঠোর ডায়েট, কখনও আবার নিয়মিত শরীরচর্চা—এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই চলতে হয় তাঁদের। তাই তারকাদের খাবার-দাবার ও ফিটনেস রুটিন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই।

ঠিক তেমনই টলিউডের ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যও বরাবরই লাইমলাইটে থাকেন। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাঁদের বোঝাপড়া, অভ্যাস ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হয় দর্শকমহলে। অভিনয়ের পাশাপাশি নিজেদের লুক ও ফিটনেস নিয়ে দু’জনেই যথেষ্ট সচেতন—এ কথা অজানা নয়।

টলিউডের এই জনপ্রিয় জুটির ডায়েট ও শরীরচর্চার ভাবনায় যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তা সম্প্রতি নিজেই জানিয়েছেন অভিনেতা রুবেল। তাঁর কথায়, শ্বেতা ও তিনি একেবারেই একে অপরের উল্টো। রুবেল নিজে খেতে খুব ভালোবাসেন, খাবার নিয়ে কোনও রকম কড়াকড়ি পছন্দ করেন না।

অন্যদিকে শ্বেতা নিজের শরীর মেইনটেইন রাখতে ডায়েটের উপরই বেশি ভরসা রাখেন। রুবেল জানিয়েছেন, শ্বেতা ওয়ার্কআউট খুব একটা পছন্দ করেন না। তাই নিয়মিত শরীরচর্চার বদলে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেই নিজেকে ফিট রাখেন তিনি। যদিও সুযোগ পেলেই রুবেল শ্বেতাকে শরীরচর্চার নানা টিপস দিয়ে থাকেন।

এই প্রসঙ্গেই হাসতে হাসতে রুবেল স্বীকার করেন, শ্বেতার যথেষ্ট ছিপছিপে চেহারার পেছনে তাঁর ডায়েটের বড় ভূমিকা রয়েছে। একে অপরের থেকে আলাদা হলেও, ফিটনেস নিয়ে এই পারস্পরিক বোঝাপড়াই তাঁদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছে—এমনটাই মনে করছেন অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page