জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“প্রথম প্রেম কখনও মরে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা তাকে জীবন্ত করে তোলে।” ভালোবাসার মরশুমে প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন ‘জোয়ার ভাটা’র ‘ঋষি’, অভিষেক বীর শর্মা! স্কুল জীবনেই কি শুরু হয়েছিল অভিনেতার প্রেম?

জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা ইতিমধ্যেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। দুই বোনের টানাপোড়েন, সম্পর্কের ওঠাপড়া আর আবেগঘন গল্পে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাশের অভিনয় যেমন প্রশংসিত, তেমনই অন্যান্য চরিত্রগুলিও গল্পকে আরও বাস্তব করে তুলেছে।

এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বীর শর্মা। এর আগে তাঁকে দেখা গিয়েছিল সোহাগ চাঁদ ধারাবাহিকের ‘চাঁদ’ চরিত্রে। পাশাপাশি ‘মৌ এর বাড়ি’-তেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেতা। স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতির জন্য দর্শকমহলে তাঁর আলাদা ফ্যানবেস তৈরি হয়েছে।

বর্তমানে ভালোবাসার সপ্তাহ, চারদিকে ভালোবাসার আবহ। এই বিশেষ সময়ে এক সাক্ষাৎকারে ভালোবাসা নিয়ে মুখ খুললেন অভিষেক। প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয়—প্রথম প্রেম নাকি শেষ প্রেম, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অভিনেতার উত্তর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, “প্রথম প্রেম কখনও মরে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা তাকে জীবন্ত করে তোলে।”

শুধু প্রেমের সংজ্ঞাই নয়, ব্যক্তিগত পছন্দ সম্পর্কেও খোলামেলা ছিলেন তিনি। গোলাপ না চকলেট—কোনটি বেশি প্রিয়? অভিষেক জানালেন, তাঁর কাছে গোলাপই বেশি পছন্দের। আর প্রেমিকার কাছ থেকে কেমন উপহার চান? এককথায় উত্তর, “লয়ালিটি।” তাঁর মতে, সম্পর্কে সবচেয়ে বড় উপহার হল বিশ্বস্ততা।

প্রথম প্রেমের প্রসঙ্গ উঠতেই খানিকটা থেমে যান অভিনেতা। জানালেন, স্কুল জীবনেই প্রথম ভালোলাগা তৈরি হয়েছিল। তবে সেটাকে প্রেম বলা যায়, না কি শুধুই মোহ—তা আজও নিশ্চিত নন তিনি। ভালোবাসার মরশুমে তাঁর এই স্বীকারোক্তি অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করেছে সেটা বলাই বাহুল্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page