জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং ফ্লোরে র’ক্তাক্ত পা, তবু থামেননি অলিভিয়া! আচমকা গুরুতর চোট, তীব্র যন্ত্র’ণাটেও শুটিং বন্ধ নয়! কেমন আছেন অভিনেত্রী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মিলন হবে কতদিনে-তে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। গোরার বোনের ধূসর চরিত্রে তাঁকে ইতিমধ্যেই নজর কেড়েছেন দর্শকদের। তবে সম্প্রতি শুটিং ফ্লোরেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। একটি দৌড়ানোর দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পড়ে যান তিনি। পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে গুরুতর মোচড় লাগে, সঙ্গে সঙ্গে ফুলেও যায় পা। ইউনিট সদস্যরা ছুটে এসে তাঁকে সামলে নেন। ব্যথা তীব্র হলেও পেশাদারিত্বে কোনও খামতি রাখেননি অলিভিয়া। সাময়িক বিশ্রামের পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দৃশ্য সম্পূর্ণ করেন তিনি।

অলিভিয়া নিজেই জানিয়েছেন, পায়ে প্রচণ্ড যন্ত্রণা থাকলেও গল্পের গুরুত্বপূর্ণ সময়ে শুটিং বন্ধ রাখা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ধারাবাহিক এখন টানটান উত্তেজনায় ভরপুর, ফলে একটি দৃশ্যও ফেলে রাখা মানে গল্পের গতিতে ছেদ পড়া। তাই ব্যথাকে সঙ্গী করেই অভিনয় চালিয়ে গেছেন তিনি। তাঁর কথায়, কাজের প্রতি দায়বদ্ধতাই তাঁকে শক্তি জুগিয়েছে। সহকর্মীরাও তাঁর সাহস এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। দর্শকের কাছে চরিত্রকে জীবন্ত করে তুলতে গিয়ে বাস্তবের কষ্ট আড়াল করাই যেন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ।

গল্পের বর্তমান ট্র্যাকে বড়সড় চমক ইতিমধ্যেই সামনে এসেছে। এলা প্রকাশ্যে ফাঁস করে দিয়েছে মৈনাকের আসল মুখোশ। গোরা বুঝতে পেরেছে বন্ধুর কথায় বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই নতুন করে শুরু হয়েছে বিশ্বাস ফেরানোর লড়াই। তবে ধরা পড়ে গিয়েও থেমে থাকেনি মৈনাক। সে এবার আরও বড় ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। এলাকে শিক্ষা দেওয়ার নামে সে এমন এক পরিকল্পনা সাজায়, যা গোটা পরিবারকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

এর মধ্যেই গল্পে আসে আরেক মোড়। মৈনাক বিয়ে করে নিয়ে আসে গোরার বোনকে, আর সেই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে গোরার পরিবার। তারা চায় নতুন বউকে নিয়ে মৈনাক যেন বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু এলা বাধা দেয়। তার যুক্তি, চোখের সামনে থাকলে মৈনাককে নজরে রাখা সহজ হবে এবং সে আর কোনও ক্ষতি করতে পারবে না। যদিও এই সিদ্ধান্তে আপত্তি জানান শ্বশুর। পারিবারিক দ্বন্দ্বে বাড়ির পরিবেশ আরও অশান্ত হয়ে ওঠে, আর দর্শক অপেক্ষা করতে থাকে পরবর্তী বিস্ফোরণের।

ঠিক তখনই গোরাদের বাড়িতে প্রবেশ করেন মৈনাকের মা। তিনি ঘোষণা করেন, যেহেতু তাঁর ছেলে ওই বাড়ির মেয়েকে বিয়ে করেছে, তাই তিনি বউমাকে নিয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরবেন এবং অতীতের সব হিসেব মিটিয়ে দেবেন। এই সিদ্ধান্তে নতুন ঝড় ওঠে পরিবারে। এলা ও গোরার সম্পর্ক ধীরে ধীরে অভিমান ছেড়ে খুনসুটির দিকে এগোলেও চারপাশের চক্রান্ত তাদের শান্তি কেড়ে নিতে উদ্যত। গোরার বোন কি তবে মৈনাকের তুরুপের তাস হয়ে উঠবে, নাকি সব ষড়যন্ত্র ভেস্তে যাবে ভালবাসার জোরে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Piya Chanda

                 

You cannot copy content of this page