জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

১৮ বছর পর ছোটপর্দায় কামব্যাক পরমব্রত চট্টোপাধ্যায়ের! বড়পর্দা ও ওটিটির ব্যস্ততা ছেড়ে আবার ‘ঘরের’ মাটিতে ফেরা! কোন চ্যানেলের, কোন নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। দীর্ঘদিন ধরে যাঁকে আমরা বড়পর্দা আর ওটিটি প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, তিনি কি আবার ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়? ইদানীং সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ঝলক উপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল। ইন্দ্রপুরী স্টুডিওর সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে তিনি যেন নিজেই ইঙ্গিত দিয়েছিলেন—পুরনো ঠিকানায় ফেরার সময় এসেছে।

বরাবরই পরিচালনার স্বপ্ন দেখতেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছেন, আবার অভিনেতা হিসেবেও টেলিভিশন থেকে বড়পর্দা—সব জায়গাতেই নিজের জায়গা পাকাপাকি করেছেন। টলিউড, বলিউড থেকে ওটিটি—সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। মাঝখানে কিছুদিন অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও এবার আবার ক্যামেরার সামনে নিয়মিতভাবে দেখা যেতে চলেছে তাঁকে।

সূত্রের খবর, ‘কমলা নিবাস’ নামে একটি নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে জি বাংলা-র পর্দায়। মুখ্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। তাঁদের পরিবারের গল্পকে কেন্দ্র করেই আবর্তিত হবে কাহিনি। পাশাপাশি দুই মেয়ের চরিত্রে থাকছেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়। গল্পের এক গুরুত্বপূর্ণ মোড়ে দেবাদৃতার বিপরীতে দেখা যাবে পরমব্রতকে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং।

ধারাবাহিকের মূল গল্প ঘুরছে শ্রীনিবাস গুহ ও তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। মধ্যবিত্ত জীবনের চেনা টানাপোড়েন, সংসারের হিসেব-নিকেশ আর বয়সের ভার—সব মিলিয়ে শ্রীনিবাসের একটাই স্বপ্ন, স্ত্রীর জন্য একটি নিজের বাড়ি তৈরি করা। অন্যদিকে কমলার স্বপ্ন একেবারেই আলাদা—তিন মেয়ের ভাল বিয়ে, নিরাপদ ভবিষ্যৎ আর সংসারের শান্তি। স্বপ্ন আলাদা হলেও দাম্পত্যের টান অটুট। সেই টানাপোড়েন আর স্বপ্নপূরণের লড়াই নিয়েই এগোবে কাহিনি।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি বঙ্গভূষণ সম্মান পাওয়ার পর এবং ‘সোনার সংসার’ মঞ্চে উপস্থিতির পর থেকেই তাঁর ছোটপর্দায় ফেরার জল্পনা জোরদার হয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে। তবে ‘কমলা নিবাস’ কবে থেকে সম্প্রচার শুরু করবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন দেখার, বহু বছর পর ছোটপর্দায় ফিরে দর্শকের মনে ঠিক কতটা ঝড় তুলতে পারেন পরমব্রত।

Piya Chanda

                 

You cannot copy content of this page