জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চিকেনে একঘেয়েমি? পাতলা ঝোল বা কষা নয়, কর্ণাটকের ‘চিকেন ঘি রোস্ট’ ফিরিয়ে আনতে পারে মাং’সের প্রতি প্রেম! মাত্র কয়েক মিনিট আর একটি মশলাতেই বদলে যাবে স্বাদ! জেনে নিন রেসিপি!

ক্লান্ত দিনে গরম ভাতের সঙ্গে এমন একটা পদ যদি টেবিলে আসে, যার গন্ধেই খিদে বেড়ে যায় কয়েক গুণ, তাহলে আর বিশেষ কিছু লাগে না। অনেকেরই আছেন যারা রোজ রোজ খেতে খেতে চিকেনের প্রতি আগের মতো টান থাকে না। একসময় যে মুরগির মাংস না হলে খাওয়াই সম্পূর্ণ মনে হত না, পরবর্তীতে সেই একই ঝোল বা কষা বারবার খেতে খেতে অনেকেরই একঘেয়েমি এসে যায়। তাই মাঝে মাঝে স্বাদের বদল আনতে নতুন ধরনের রান্না চেষ্টা করা গেলে খাওয়ার আনন্দও ফিরে আসে।

এই ক্ষেত্রে দক্ষিণ ভারতের কর্ণাটকের একটি জনপ্রিয় পদ হল ‘চিকেন ঘি রোস্ট’ (Chicken Ghee Roast)। এই রান্নার বিশেষত্ব হল ঘিয়ের সুগন্ধ আর মশলার আলাদা স্বাদ। সাধারণ ঝোল বা স্ট্যুর থেকে এই পদটি বেশ আলাদা। এখানে ঝোল খুব বেশি থাকে না, বরং মশলা ভালো করে কষিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়। শুকনো লঙ্কা ব্যবহার করার ফলে রান্নায় এক ধরনের আলাদা রং ও হালকা ঝাঁজ আসে, যা পুরো পদটির স্বাদকে অন্য মাত্রা দেয়।

এই রান্নাটি করার জন্য হাড়সহ বড় সাইজের মাংসের টুকরো ব্যবহার করতে হবে। আগে মাংস টক দই ও নুন দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখলে মাংস নরম হয় এবং স্বাদও ভালোভাবে ঢুকে যাবে। অন্যদিকে, কয়েকটা লঙ্কা হালকা গরম জলে ভিজিয়ে রেখে ধনে, জিরে, গোলমরিচ আর অল্প মেথির সঙ্গে বেটে নিতে হবে। মশলাটি যেন বেশ মিহি হয়, তাতে রান্নার সময় স্বাদ আরও ভালোভাবে মিশে যাবে।

এরপর কড়াইয়ে ঘি গরম করে প্রথমে এই বাটা মশলা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আঁচ বেশি না রেখে ধৈর্য ধরে নাড়তে থাকলে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবং রঙ পাল্টে সোনালি হয়ে যাবে। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর খুব বেশি আঁচ বাড়ানোর দরকার নেই, মাঝেমধ্যে নাড়াচাড়া করতে করতে মাংস ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে।

মাংস নরম হয়ে এলে সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে, এতে স্বাদের মধ্যে মিষ্টি আর ঝালের একটি সুন্দর ভারসাম্য তৈরি হয়। শেষে প্রয়োজনমতো নুন ঠিক করে নিলেই শেষ। গ্যাস বন্ধ করার আগে ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে এবং কারি পাতা ছড়িয়ে দিলে পুরো রান্নার গন্ধটাই বদলে যাবে। এরপর আর কী? গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই চিকেন ঘি রোস্ট। ছুটির দিন হোক বা অতিথি আপ্যায়ন, দারুণ একটি পদ হতে পারে এটি।

Piya Chanda

                 

You cannot copy content of this page