জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিশার চক্রান্তে ফের জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে ঋষি! চোখের জলে শপথ উজির, দিদি নিশাকে ভুল পথ থেকে ফেরাবেই! ‘জোয়ার ভাঁটা’য় বড় মোড়, আজকের পর্ব বাড়িয়ে দিল উত্তেজনা!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই ধারাবাহিক জোয়ার ভাঁটা এবং পরিণীতা-তে আসতে চলেছে চমকে ভরা বিশেষ পর্ব। দর্শকদের জন্য ১৪ এবং ১৫ মার্চ একসঙ্গে একাধিক নাটকীয় মুহূর্ত নিয়ে হাজির হতে চলেছে জি বাংলা। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশিত যৌথ ঝলক ঘিরে উত্তেজনা তুঙ্গে। সেখানে দেখা যাচ্ছে পারুলকে চমকে দিতে বড় আয়োজন করেছে রায়ান। কেক থেকে শুরু করে নানা প্রস্তুতির পাশাপাশি স্ত্রীকে একটি বিশেষ চিঠিও দেয় সে। কিন্তু চিঠির ভিতরে এমন কী লেখা রয়েছে যা মুখে না বলে খামের মধ্যে ভরে তুলে দিতে হল পারুলের হাতে, সেই রহস্যই এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

ঝলকে দেখা সেই চিঠি ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি কি ভালবাসার স্বীকারোক্তি, নাকি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত তার মধ্যে লুকিয়ে রয়েছে। পারুলের সামনে দাঁড়িয়ে রায়ানের নীরবতা যেন আরও রহস্য তৈরি করেছে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন আগামী পর্বে কি প্রকাশ পাবে সেই গোপন বার্তার আসল অর্থ। গল্পের এই নতুন মোড় যে সম্পর্কের আবেগ এবং টানাপোড়েনকে আরও গভীর করে তুলবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

অন্যদিকে জোয়ার ভাঁটা ধারাবাহিকেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। নিশার চক্রান্তে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঋষি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে থাকা স্বামীকে দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে উজি। অসহায় অবস্থায় দাঁড়িয়ে সে যেন নতুন করে নিজের জীবনের লক্ষ্য ঠিক করে ফেলে। দিদির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার সংকল্প নিয়ে সে প্রতিজ্ঞা করে নিজের পথ বদলাবে।

উজি সিদ্ধান্ত নেয় বাবাকে দেওয়া প্রতিশ্রুতি সে রাখবেই। তাই সে ঠিক করে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে এবং নিজের জীবনকে সৎ পথে এগিয়ে নিয়ে যাবে। তার বিশ্বাস একদিন সে সফল হলে দিদিকেও ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু সামনে যে লড়াই অপেক্ষা করছে তা মোটেই সহজ নয়। ঋষিকে বাঁচানো যাবে কি না সেই দুশ্চিন্তার মাঝেই নিজের স্বপ্ন পূরণের কঠিন পথে পা বাড়ায় উজি।

উল্লেখযোগ্য বিষয় হল এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তাও বর্তমানে বেশ তুঙ্গে। সাম্প্রতিক দর্শক পরিমাপের তালিকায় পরিণীতা আবারও নিজের শক্ত জায়গা ফিরে পেয়েছে। অন্যদিকে জোয়ার ভাঁটা-ও দর্শকদের চমকে দিয়ে একেবারে নিচের দিক থেকে উঠে এসেছে শীর্ষের কাছাকাছি স্থানে। এই দুই গল্পে অভিনয় করছেন শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মা, ঈশানি চট্টোপাধ্যায় এবং উদয় প্রতাপ সিং। ফলে আগামি বিশেষ পর্ব যে দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page