বাংলা ধারাবাহিকের দর্শকদের মধ্যে একটা বিষয় এখন বেশ স্পষ্ট যে চরিত্র যাই হোক না কেন, ভালো অভিনয় হলে সেটা চোখ এড়ায় না। অনেকেই মনে করছেন, ‘ফাহিম মির্জা’ (Fahim Mirza) ঠিক সেই ধরনের একজন অভিনেতা, যিনি চুপচাপ নিজের কাজ দিয়ে জায়গা তৈরি করেছেন। তাঁকে বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, তার উপস্থিতি কখনওই ফিকে লাগে না। বরং গল্পে তার চরিত্র এলেই একটা আলাদা গুরুত্ব তৈরি হয়।
প্রসঙ্গত, প্রথমে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে আইপিএস অফিসার রুদ্রদীপ ব্যানার্জি চরিত্রে তাঁর অভিনয় নিয়ে এখনও দর্শকদের মধ্যে আলোচনা শোনা যায়। অনেকেই বলছেন, তিনি শুধু সংলাপ বলেই থেমে থাকেননি বরং একজন আইনরক্ষকের ব্যক্তিত্ব, দৃঢ়তা আর সংযম খুব স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছিলেন। ফলে চরিত্রটা কেবল গল্পের অংশ ছিল না, বাস্তবের কাছাকাছি মনে হয়েছিল। পরবর্তীতে, ‘ফুলকি’তেও (Phulki) তাঁকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায়।
একই ধরনের পেশার চরিত্র হলেও, সেখানে তার উপস্থাপনায় আলাদা একটা স্বাদ খুঁজে পেয়েছিলেন দর্শকরা। অনেকেই মনে করেন, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করেও তিনি একঘেয়েমি আনেন না আর এটাই অভিনেতা হিসেবে তাঁর বড় শক্তি। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকে সাইবার ক্রাইম অফিসার জিৎ বসু হিসেবে তাঁর অভিনয়ও প্রশংসা কুড়োচ্ছে। চরিত্রের মধ্যে আধুনিকতা, বুদ্ধিমত্তা আর দৃঢ়তা, এই সবকিছু মিলিয়ে তিনি এমনভাবে উপস্থাপন করছেন।
যা দর্শকদের কাছে প্রতি মুহূর্তে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। ফলে টানা একাধিক ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে থেকেও তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে! তবে, দর্শকদের একটা বড় অংশ এখন মনে করছেন, তার অভিনয় দক্ষতা, সংলাপ বলার ধরন আর স্ক্রিন প্রেজেন্স এতটাই ভালো যে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে দেখার সময় এসেছে। অনেক নতুন মুখ যেখানে প্রধান চরিত্রে সুযোগ পাচ্ছেন, সেখানে ফাহিম মির্জার মতো অভিনেতার ক্ষেত্রেও সেই ভাবনা হওয়া উচিত বলে মত দিচ্ছেন অনেকে।
আরও পড়ুনঃ রেস্তরাঁ ভুলে যান! বাড়িতেই বানান মচমচে পারফেক্ট ফিশ কাটলেট! স্বাদে একেবারে অন্যরকম, জানুন সম্পূর্ণ রেসিপি!
তাদের মতে, তিনি শুধু পার্শ্ব চরিত্রে সীমাবদ্ধ থাকার মতো নন, সুযোগ পেলে মূল চরিত্রেও নিজেকে প্রমাণ করার মতো ক্ষমতা তাঁর রয়েছে! দর্শকদের অনেকে আরও বলছেন, ফাহিম মির্জার মতো অভিনেতাকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে একটি ধারাবাহিকের মান অনেকটাই বেড়ে যেতে পারে। তাদের মতে, তাঁর মধ্যে এমন একটা স্বাভাবিক অভিনয়ের ক্ষমতা আছে, যা আলাদা করে চোখে পড়ে এবং সহজেই মনে থাকে। এই বিষয়ে আপনাদের কী মতামত? জানাতে ভুলবেন না কিন্তু!
