জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ানকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেই, কষিয়ে গালে চড় দিল পারুল! রায়ানের জীবন থেকে চিরতরে সরে যাওয়ার আশ্বাস! ‘পরিণীতা’য় রায়ান-পারুলের ভালোবাসায় নতুন মোড়!

রায়ান অনেকবার চেষ্টা করেও নিজের মনের কথা পারুলকে বলতে পারেনি। তবুও তার আচরণে সবসময় ভালোবাসার ছাপ স্পষ্ট ছিল। পারুলের পাশে থাকা, তাকে সাহায্য করা, সবসময় তার খেয়াল রাখা এইসব দিয়েই নিজের অনুভূতি বোঝাতে চেয়েছে সে। অন্যদিকে পারুলও রায়ানকে কখনও একা ছাড়েনি। বারবার বিপদের সময় তাকে উদ্ধার করে পাশে দাঁড়িয়েছে। তাদের সম্পর্ক বন্ধুত্বের হলেও ভিতরে ভিতরে অন্যরকম টান কাজ করছে। কিন্তু সেই কথাটা কেউই মুখে বলতে পারছে না। এই অদ্ভুত সম্পর্কই এখন ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেছে। রায়ান বাড়ি ফিরতেই পারুল তার গালে চড় মারে। এই দৃশ্য দেখে অনেকেই ভাবছেন হয়তো এবার তাদের পথ আলাদা হয়ে যাবে। কিন্তু গল্পের ভেতরে লুকিয়ে আছে অন্য ইঙ্গিত। আসলে কিছুদিন আগে রায়ান নিখোঁজ হয়ে গিয়েছিল। তাকে খুঁজে বের করতে পারুল অনেক চেষ্টা করে। শেষ পর্যন্ত সে রায়ানকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। কিন্তু সেই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে চাপা টানাপোড়েন তৈরি হয়।

রায়ান বাড়ি ফিরে পারুলের কাছে ক্ষমা চাইতে গেলে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে। পারুল আর নিজের রাগ সামলাতে পারে না। সেই কারণেই সে চড় মারে রায়ানকে। তবে এই রাগের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে। পারুল স্পষ্ট করে জানিয়ে দেয়, কর্পোরেট জীবনে থেকে রায়ান তার স্বপ্ন পূরণ করতে পারবে না। সে চায় রায়ান থিয়েটারে যোগ দিক। কারণ সেই জায়গাতেই রায়ানের আসল প্রতিভা আছে। এই কথাগুলো শুনে প্রথমে অবাক হয়ে যায় রায়ান।

পরবর্তীতে দেখা যায় রায়ান পারুলের কথাই মেনে নেয়। সে নতুন করে একটি থিয়েটার দল গড়ে তোলে। দলের নাম রাখে বসু থিয়েটার। নিজের স্বপ্নের পথে এগোতে শুরু করে সে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাসও বাড়তে থাকে। সে ঠিক করে এবার নিজের ভালোবাসার কথাও জানাবে। কিন্তু এখানেই রয়েছে বড় মোড়। পারুল এখনও জানে না যে রায়ান যাকে ভালোবাসে সে আর কেউ নয়, সে নিজেই। তবুও বন্ধুর মতো পাশে থেকে তাকে উৎসাহ দেয় পারুল।

থিয়েটারের প্রথম শোয়ের দিনেও দর্শকাসনে বসে পারুলকে হাসিমুখে দেখা যায়। হাততালি দিয়ে রায়ানকে সাহস জোগায় সে। এই মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রায়ান কি বুঝতে পারবে পারুলের মনের কথা। অন্যদিকে পারুল কি কখনও নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবে। তাদের মধ্যে দূরত্ব কি মিটবে, না কি ভুল বোঝাবুঝি থেকেই যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page