গরমের দিনে শরীর ও মন ঠান্ডা রাখতে, ঠান্ডা ধরনের কোনও খাবারের চাহিদা থাকে সবসময়ই। এমন সময় খুব সহজে বানানো যায় ডাবের পুডিং (Tender Coconut Pudding), যা খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরেও আনে প্রশান্তি। এই ডেজার্টটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা সম্ভব। বিশেষ করে গরমে অতিথি আপ্যায়ন বা পরিবারের জন্য হালকা মিষ্টি কিছু বানাতে চাইলে এটি হতে পারে সেরা পছন্দ। খুব কম সময়েই তৈরি হয়ে যায় বলেও এটি জনপ্রিয় হয়ে উঠছে।
নতুন রাঁধুনিরাও সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। ডাবের পুডিং তৈরির সবচেয়ে বড় সুবিধা হলো এতে খুব কম সময় লাগে। মূলত তিনটি জিনিস থাকলেই এই রেসিপি সম্পূর্ণ করা যায়। প্রয়োজন হবে ডাবের জল, চিনি এবং আগার আগার পাউডার। এই উপকরণগুলো সহজেই বাজার বা অনলাইনে পাওয়া যায়। ডাবের স্বাভাবিক স্বাদই এই পুডিংয়ের প্রধান আকর্ষণ। তাই বাড়তি ফ্লেভার বা জটিল উপকরণের দরকার হয় না। অল্প খরচে স্বাস্থ্যকর একটি ডেজার্ট হিসেবে এটি অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে।
পুডিং তৈরির সময় চিনি ব্যবহার নিয়ে একটু খেয়াল রাখতে হয়। ডাবের জল যদি আগেই মিষ্টি হয়, তাহলে আলাদা করে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন পরবে না। তবে যারা একটু বেশি মিষ্টি স্বাদ পছন্দ করেন, তারা নিজেদের মতো করে চিনি বাড়িয়ে নিতে পারেন। এই বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তাই রেসিপি মেনে চললেও স্বাদের দিকটি নিজের মতো করে ঠিক করা যায়। এতে করে পুডিংটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
প্রণালীও বেশ সহজ। প্রথমে ডাবের জল একটি পাত্রে নিয়ে তার সঙ্গে চিনি ও আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি হালকা আঁচে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। অন্যদিকে, একটি পাত্রে ডাবের নরম শাঁস ছোট ছোট করে কেটে সাজিয়ে রাখতে হবে। জ্বাল দেওয়া তরল মিশ্রণটি এরপর ওই পাত্রে ঢেলে দিতে হবে। এতে শাঁস ও তরল একসঙ্গে সুন্দরভাবে সেট হবে। এই ধাপগুলো ঠিকভাবে করলে পুডিংয়ের গঠন সুন্দর হবে।
আরও পড়ুনঃ মায়ের চরম আপত্তি, শুরুতে পছন্দ ছিল না একদম! যে জামাইকে প্রথমে মেনে নিতে আপত্তি ছিল, আজ ঘরের ছেলে রণজয়! শ্যামৌপ্তি জানালেন, বদলে যাওয়া সম্পর্কের অজানা সেই মিষ্টি গল্প?
সবশেষে পুডিংটি ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখতে হবে। সাধারণ ফ্রিজে প্রায় ৩০ মিনিট রাখলেই এটি জমে যাবে। জমে গেলে পাত্র থেকে বের করে কেক বা পুডিংয়ের মতো করে কেটে পরিবেশন করতে পারেন। দেখতে যেমন আকর্ষণীয় লাগে, স্বাদেও তেমনি সতেজ অনুভূতি দেবে। গরমের দিনে এটি হতে পারে একটি আদর্শ ডেজার্ট। নিজের জন্য বা অতিথি আপ্যায়নেও এটি দারুণ মানিয়ে যাবে। অল্প সময় ও কম উপকরণে তৈরি এই পুডিং, তাহলে আপনি কবে বানাচ্ছেন?
