বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কুনিকা সদানন্দ বরাবরই সরাসরি ও বাচ্চাদের মতো মুখ খোলা স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর মঞ্চে কুনিকা স্বীকার করেছিলেন যে তিনি কুমার শানুর সঙ্গে লিভ-ইন সম্পর্ক করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছেন, বিয়ে না করলেও শানুর সঙ্গে সংসার করেছেন স্বামী-স্ত্রীর মতো। তবে, সেই অধ্যায় এখন অতীত। আজ ৬২ বছর বয়সে কুনিকা নতুন করে জীবনসঙ্গী খোঁজার আগ্রহ প্রকাশ করেছেন।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কুনিকা বলেছেন, বয়স কেবল সংখ্যার ব্যাপার। মনের দিক থেকে তিনি এখনও চিরতরুণী। তিনি স্পষ্টভাবে জানান, এই বয়সে হলেও ভালোবাসার অনুভূতি থেকে তিনি দূরে নন। তার মতে, সঠিক মানুষ পেলে কনের সাজে নতুন জীবন শুরু করতেও তিনি দ্বিধা করবেন না। কুনিকা এমন কাউকে খুঁজছেন যিনি শুধু বাহ্যিক গ্ল্যামার নয়, বরং সত্যিকারের ভালোবাসা দিতে পারবেন।
কুনিকা সমাজের দ্বিচারিতা নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, পুরুষদের একাধিক সম্পর্ক থাকলে সমাজ তাকে সহজেই মেনে নেয়, কিন্তু নারীদের ক্ষেত্রে সবসময় সমালোচনা হয়। তিনি মনে করেন, একজন নারীরও অধিকার আছে নিজের মতো করে জীবন যাপন করার। জীবনের যে কোনো পর্যায়ে নতুন করে শুরু করার জন্য সঠিক সঙ্গী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাকীত্ব কাটাতে এবং মনের শান্তির জন্য এটি খুবই প্রয়োজনীয়।
অভিনয় জীবনের দীর্ঘ পথ পেরিয়েও কুনিকা কখনও কোনো অভিনেতার সঙ্গে স্থায়ী সংসার করেননি। তিনি বলেন, অনেক অভিনেতা নিজের চেহারা এবং গ্ল্যামারে এতটাই ব্যস্ত থাকে যে তারা অন্য কাউকে সত্যিকারের ভালোবাসার সময় দেন না। তাই তিনি মনে করেন, যারা নিজের প্রেমে মগ্ন, তারা অন্য কাউকে ভালোবাসতে পারেন না। কুনিকার মতে, এই কারণেই তিনি নিজের জীবনকে স্বাধীন রেখেছেন।
আরও পড়ুনঃ “কোনও ক্ষমতাই নেই…” আসন্ন বিধানসভায় প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়তেই, মুখ খুললেন কাঞ্চনের ‘কচি বউ’! শ্রীময়ীর মন্তব্য ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম! কী কারণে এমন বললেন তিনি?
৬২ বছরের জীবনে কুনিকার ব্যক্তিগত জীবন ছিল নানা রঙে ভরা। তিনি দু’বার বিবাহ করেছেন, চারটি গভীর প্রেমের সম্পর্ক রেখেছেন এবং দু’বার লিভ-ইন পার্টনার হিসেবে সংসার করেছেন। সব অতীতের অভিজ্ঞতা ভুলে এখন তিনি নতুন ভালোবাসা খুঁজছেন। কুনিকার আশা, এবার তার সঙ্গী হবে সেই মানুষ, যিনি অভিনয়ের আড়ালে নয়, বরং সত্যিকারের ভালোবাসায় তার পাশে থাকবে।
