জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং চলাকালীন ম’র্মান্তিক দুর্ঘ’টনা! মৃ’ত্যু জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের! টলিউডে শোকের ছায়া!

টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন।

সূত্রের খবর, শুটিংয়ের প্রয়োজনে রাহুল জলে নামেন। কিছুক্ষণ পর তাঁকে আর দেখা না গেলে ইউনিটের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে টেকনিশিয়ানরা জলে নেমে তাঁকে উদ্ধার করেন। তখনও তিনি জীবিত ছিলেন বলে জানা গেছে। দ্রুত তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। দিঘা হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুটিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সবাই দুপুরের খাবারের জন্য গিয়েছিলেন। রাহুল তখন আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

অভিনেতা দিগন্ত বাগচীর কথায়, শুটিং শেষ হওয়ার পর রাহুল জলে নামেন। তিনি সাঁতার জানতেন কি না বা কোনওভাবে সমস্যায় পড়েছিলেন কি না, তা এখনও পরিষ্কার নয়। হঠাৎ তাঁকে ডুবে যেতে দেখে ইউনিটের সদস্যরা ছুটে যান। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিপাড়া।

Piya Chanda

                 

You cannot copy content of this page