বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ধারাবাহিক শুধু বিনোদন নয়, বরং প্রতিদিনের আবেগের সঙ্গী। প্রতিদিন সন্ধ্যা নামলেই প্রিয় চরিত্রদের জীবনের টানাপোড়েন, সম্পর্কের ওঠাপড়া আর নতুন নতুন চমক দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। আর সেই ভালোবাসারই প্রতিফলন দেখা যায় প্রতি সপ্তাহের টিআরপি তালিকায়। ৭ই মে, বৃহস্পতিবারের আরবান টিআরপি তালিকাতেও উঠে এল দর্শকদের পছন্দের একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নাম।
এই সপ্তাহে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ঘূর্ণি’, ধারাবাহিকটি পেয়েছে ৪.২ রেটিং। গল্পের টানটান নাটকীয়তা এবং চরিত্রদের আবেগঘন মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে বলেই মনে করছেন অনেকে। তার ঠিক উপরে চতুর্থ স্থানে রয়েছে ‘কুসুম’, যার প্রাপ্ত নম্বর ৪.৪। পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণ এবং আবেগময় ট্র্যাক ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। অন্যদিকে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। ধারাবাহিকটির ঝকঝকে পর্ব এবং নতুন মোড় দর্শকদের মধ্যে বাড়িয়েছে আগ্রহ। এই সপ্তাহে তাদের ঝুলিতে এসেছে ৪.৫ রেটিং।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৪.৬ নম্বর। শুরু থেকেই ভিন্নধর্মী গল্প এবং আবেগঘন উপস্থাপনার জন্য দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছে এই সিরিয়াল। তবে সকলকে টেক্কা দিয়ে আবারও প্রথম স্থানে নিজের আধিপত্য বজায় রাখল ‘তারে ধরি ধরি মনে করি’। ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৫.১ রেটিং এবং সহজেই দখল করেছে বেঙ্গল টপার-এর মুকুট। গল্পের গতি, জমজমাট ট্র্যাক এবং দর্শকদের সঙ্গে আবেগের সংযোগই এই সাফল্যের মূল কারণ বলেই মত টেলিপাড়ার একাংশের।
এদিকে মূল টপ ফাইভের বাইরে থেকেও নজর কেড়েছে আরও কয়েকটি ধারাবাহিক। ‘জোয়ার ভাঁটা’ এবং ‘পরশুরাম’’ এবং ‘বিদ্যা ব্যানার্জি’ এই ধারাবাহিক গুলো পেয়েছে ৪.১ রেটিং। যদিও তারা টপ ফাইভে জায়গা করতে পারেনি, তবুও দর্শকদের মধ্যে তাদের জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট।
আরও পড়ুনঃ একদিকে মেয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর সমাজের বিরুদ্ধে লড়াই! পারিবারিক আবেগের সঙ্গে টানটান থ্রিলার, বড়পর্দায় আসছে বিক্রম চট্টোপাধ্যায়ের ‘বাবা’! মুক্তি পাচ্ছে কবে?
দেখে নেওয়া যাক ৭ই মে, বৃহস্পতিবারের টিআরপি তালিকা —
১) তারে ধরি ধরি মনে করি — ৫.১
২) ও মোর দরদিয়া — ৪.৬
৩) পরিণীতা — ৪.৫
৪) কুসুম — ৪.৪
৫) ঘূর্ণি — ৪.২
Trending:
- জোয়ার ভাঁটা — ৪.১
- পরশুরাম+বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট) — ৪.১
