জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

EPJNSH Chocolate: সার্মি চকলেট প্যাকেট আগেই দেখিয়েছি, এবার আরেকবার নতুন রূপে আসলো সেই চকলেট! কীভাবে কোথা থেকে পাবেন রইল সমস্ত ডিটেইল, সার্মি ভক্তরা কিনে ফেলুন ঝটপট, আর দেরি কেন?

জি বাংলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো আমাদের এই পথ যদি না শেষ হয়। এখন এই ধারাবাহিকে দুর্ধর্ষ সব পর্ব দেখানো হবে কিন্তু নতুন কোন প্রোমো দেওয়া হয়নি সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন চলছে। তবে এখনই ঝগড়াঝাঁটির কথা থাক এই পথ নিয়ে একটা ভালো খবর আপনাদের শোনানো যাক।

ভক্তরা টুকাইবাবু আর উর্মির জুটিকে ভীষণ ভালোবাসি আমরা দেখেছিলাম চকলেট প্যাকেট কাস্টমাইজ করে বানিয়েছেন একজন। তবে কোথায় পাওয়া যায় সেই নিয়ে সঠিক তথ্য কারো কাছে ছিল না তবুও আমরা বলার চেষ্টা করেছিলাম যে যারা কাস্টমাইজড চকলেট বানান তাদেরকে বললে বানিয়ে দেবেন। তবে এবার আর এক ভক্ত এরকম চকলেট প্যাকেট বানাচ্ছেন এবং সেটাতে ছবি একদম থ্রিডি কোয়ালিটির আর তার যোগাযোগের বর্ণনা আপনাদেরকে এবার দিয়ে দেব। সে ভক্ত এই চকলেট প্যাকেটের ছবি শেয়ার করে একটা ইমোশনাল ক্যাপশন দিয়েছেন যেটা পড়ে আপনাদের মন ভরে যাবে।

তিনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই তিনি শুনতেন যে তিনি কিছুই পারেন না সেরকম ভাবে। পরবর্তীকালে পড়াশোনা শেষ করে তিনি ভাবছিলেন কী করবেন এবং তারপরেই এই কাস্টমাইজ চকলেট এর ব্যবসা তিনি খোলেন। সেখানে দাঁড়িয়েই তিনি ঠিক করেন যে প্রথম চকলেটের প্যাকেটটা তিনি বানাবেন নিজের প্রিয় সিরিয়ালের দুই চরিত্রকে দিয়ে সেই জন্যই এবার এসে গেছে সার্মি চকলেটের থ্রিডি প্যাকেট।

ছবিটা দিয়ে দেওয়া হলো এবং ওপরে দেখতে পাবেন whatsapp নম্বর দেওয়া রয়েছে। সেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেট এবং দাম ও সাধ্যের মধ্যে। তবে এটা শুধুমাত্র ভারতীয় দর্শকদের জন্য, বাংলাদেশে খুব সম্ভবত এখনো শিপিং শুরু করেননি এই ভক্ত। তবে আপনি চাইলে এই চকলেট এক্ষুনি কিনে নিতে পারেন, নিজের সংগ্রহে রেখে দিন এই চকলেটের প্যাকেট।

Nira

                 

You cannot copy content of this page