জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নির্বাচনে গো হারা হেরেছে তৃণমূল! খারাপ ভাবে হেরে’ছেন বরানগরের প্রার্থী সায়ন্তিকাও! বিজেপি প্রার্থীর কাছে পরাজ’য়ের পর গুরুতর অ’সুস্থ অভিনেত্রী!

বরানগর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিছুদিন নীরব ছিলেন। বিজেপির সজল ঘোষের কাছে প্রায় ১৩ হাজার ভোটে হারের পর সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে পুনরায় খবরের শিরোনামে আসেন। প্রথম ছবিতে দেখা যায়, তিনি সোফায় বিশ্রাম নিচ্ছেন এবং ক্যাপশনে লিখেছেন, “ভাইরাল ফিভার, ধীরে ধীরে সুস্থ হচ্ছি।” নির্বাচনের চাপ এবং পরাজয়ের ধাক্কায় তার শরীরও কষ্টে রয়েছে বলে স্পষ্ট হয়েছে।

সোশ্যাল মিডিয়ার দ্বিতীয় ছবিতে সায়ন্তিকাকে দেখা যায় একেবারে অন্য রূপে। তিনি জিমে ঘাম ঝরাচ্ছেন এবং ট্রেনারের সঙ্গে মিরর সেলফি তুলেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “যেখানে আমার স্থান, সেখানে ফিরে আসতে পেরে আমি খুশি।” অনেকেই মনে করছেন, এই ছবি থেকে বোঝা যাচ্ছে তিনি অভিনয় জগতে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির কারণে সিনেমা থেকে দূরে ছিলেন সায়ন্তিকা, তাই এই পোস্টকে অনেকে তার পুরনো পেশায় ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে নিজে এখনো এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেননি।

রাজনীতির দিক থেকে বলতে গেলে, সায়ন্তিকার পথচলা বেশ চড়াই-উতরাইপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন। এরপর ২০২৪ সালের উপনির্বাচনে জয়ী হয়ে বরানগরের বিধায়ক হন। এবার বরানগরে হারের পর নতুন অধ্যায় শুরু হয়েছে। ফলাফল ঘোষণার পর তিনি বলেন, মানুষের রায়কে সম্মান করবেন এবং নিজের দায়িত্ব পালন করবেন। এই হারের পর অনেকেই ভাবছেন, ভবিষ্যতে রাজনীতিতে কতটা সক্রিয় থাকবেন তিনি।

সায়ন্তিকা ৩ মার্চ ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, গত দশ বছর ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। দলের জন্য এবং মানুষের সেবার উদ্দেশ্যেই রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি নির্বাচনের পর দলীয় পরাজয়ের কারণে শোনা যাচ্ছে, তিনি রাজনীতির ধকল থেকে কিছুটা দূরে সরে যেতে চাইছেন। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু বলেননি।

বিনোদন জগতে সায়ন্তিকার শুরু ‘ধুম মাচা লে’ রিয়েলিটি শো থেকে। এরপর ‘টার্গেট’, ‘হ্যাংওভার’, ‘মনে পড়ে আজও সেই দিন’ প্রভৃতি সিনেমায় কাজ করেন। ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমার সাফল্যের পর জনপ্রিয়তা পান। এরপর ‘শুটার’, ‘নকাব’, ‘বিন্দাস’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘বাঘ বন্দী খেলা’ এবং ‘শেষ থেকে শুরু’সহ অনেক সিনেমায় দেখা গেছে তাকে। ২০২৩ সালে বাংলাদেশে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করেন। এখন দেখার বিষয়, রাজনীতি থেকে কিছুটা বিরতি নিয়ে তিনি কি পুরোপুরি সিনেমায় ফেরেন কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page