রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ালেন লীনা গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কয়েক দিন আগেই নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। যদিও সেই পদত্যাগপত্র আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনও তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
লীনা জানান, কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বার্তা তাঁর কাছে পৌঁছায়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করতে পারেন। সেই কারণেই মহিলা কমিশনের অফিসে একটি বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়ম অনুযায়ী, মহিলা কমিশনের এই পদে টানা ৯ বছরের বেশি থাকা যায় না। লীনা গঙ্গোপাধ্যায় গত প্রায় ৯ বছর ধরে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল। তার আগেই তাঁর পদত্যাগের খবর ঘিরে রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তাঁকে মানসিক ভাবে নাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন লীনা। তিনি বলেন, নিজেকে সামলাতে ব্যস্ত থাকায় অনেকের ফোনও ধরতে পারেননি। এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতায় বিজেপির আগমন নতুন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে।
আরও পড়ুন : নির্বাচনে গো হারা হেরেছে তৃণমূল! খারাপ ভাবে হেরে’ছেন বরানগরের প্রার্থী সায়ন্তিকাও! বিজেপি প্রার্থীর কাছে পরাজ’য়ের পর গুরুতর অ’সুস্থ অভিনেত্রী!
তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত লীনাকে এই পদ ছাড়তে হতে পারে, এমন আলোচনা আগেই শুরু হয়েছিল। রাহুলের মৃত্যুর পর টলিউডের একাংশ থেকেও তাঁর পদত্যাগের দাবি ওঠে। এখন প্রশ্ন উঠছে, তিনি কি আবার টেলিভিশনের জগতে ফিরবেন? সেই জল্পনায় সরাসরি উত্তর না দিয়ে লীনা শুধু বলেছেন, সময় এলে সবাই জানতে পারবেন।
