জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ভাল ছেলে ছেড়ে বুড়ো ধরেছে!’ দেবজ্যোতির সঙ্গে ছবি দিতেই ট্রোলের মুখে সৌমি, পৃথ্বীশ অধ্যায় পেরিয়ে নতুন প্রেমে অভিনেত্রী! পিছু ছাড়ছে না ক’টাক্ষ

বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সৌমি চক্রবর্তী আবারও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কেন্দ্রে। নতুন প্রেমিক দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে ছবি প্রকাশ হতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা মন্তব্য। একদিকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে কটাক্ষও কম আসেনি। সাম্প্রতিক পোস্টে দুজনকে একসঙ্গে দেখে নেটপাড়ার একাংশ সরব হয়ে ওঠে। বিশেষ করে সৌমির পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে নতুন প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। ফলে ব্যক্তিগত সুখের মুহূর্তও এবার বিতর্কের বাইরে থাকল না। সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলেও ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে।

এর আগে কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌমির সম্পর্ক অনেকটাই এগিয়ে গিয়েছিল বলে জানা যায়। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পাশাপাশি দুই পরিবারে বিয়ের আলোচনাও নাকি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ভাঙন ধরে। প্রথমে দুজন একে অপরকে সমাজমাধ্যমে আনফলো করেন। তারপর একসঙ্গে থাকা পুরনো ছবিগুলিও মুছে ফেলেন। এই ঘটনার পর থেকেই বিচ্ছেদের জল্পনা জোরদার হয়। পরে ২০২৫ সালের শেষ দিকে খবর আসে, পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সৌমি জীবনে নতুন মানুষকে জায়গা দিয়েছেন। কিছুদিন গোপন রাখার পর অবশেষে সামনে আসে নতুন সম্পর্কের খবর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, ভ্যালেন্টাইন্স ডে-র আগেই সৌমি প্রকাশ্যে আনেন তাঁর নতুন সঙ্গী দেবজ্যোতিকে। বুধবার দেবজ্যোতি প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করেন নিজের সমাজমাধ্যমে। ছবিতে সৌমিকে দেখা যায় গোলাপি শাড়ি ও সাদা ব্লাউজে, আর দেবজ্যোতির পরনে ছিল কালো পঞ্জাবি। দুজনের মুখে স্পষ্ট ছিল সম্পর্কের উজ্জ্বলতা। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “শিরার ওপর শিরা চলে, দ্বন্দ্ব কত, কলিজা সব জানে। গলির জালে রাস্তা মেশে, তুমি বলে, ট্র্যাফিক গোলাপি রঙও মানে।” ছবি সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে শুভেচ্ছার পাশাপাশি সমালোচনাও শুরু হয়।

একজন নেটিজেন মন্তব্য করেন, “এটাকে কবে ছাড়ছ তুমি সেটা দেখার অপেক্ষায় আমি?” আরেকজন লেখেন, “ভালো ছেলেটাকে ছেড়ে একটা বুড়ো ধরেছে।” এই দুই মন্তব্য ঘিরেই বেশি আলোচনা শুরু হয়। অনেকেই আবার পুরনো সম্পর্কের সঙ্গে নতুন সম্পর্কের তুলনাও টানেন। যদিও সৌমি বা দেবজ্যোতি এই ট্রোল নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তবু তাঁদের পোস্টের কমেন্ট বক্সে নানা মতামত ভেসে উঠতে দেখা যায়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন মন্তব্যকে ঘিরে আবারও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অনুরাগীদের একাংশ অবশ্য তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।

জানা গিয়েছে, ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-র সেটেই সৌমি ও দেবজ্যোতির সম্পর্কের শুরু। শুটিং চলাকালীন একটি দৃশ্যে সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর কথা ছিল দেবজ্যোতির। সেই মুহূর্তেই নাকি তিনি বাস্তবে প্রেমের প্রস্তাব দেন। দেবজ্যোতি পরে জানান, “শ্যুটিংয়ের সেই বিশেষ মুহূর্তের পরই তাঁর মনে হয়েছিল সৌম্যিকে বিয়ে করতে চান তিনি। মনের কথা বলেও ফেলেন।” সেই প্রস্তাবে সৌমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন বলেও জানা যায়। এরপর দুজনেই পরিবারে কথা বলেন এবং দুই পরিবারও রাজি হয়। পৃথ্বীশের আগে সৌমির সম্পর্ক ছিল শেহনওয়াজ খানের সঙ্গে, তবে সেই সম্পর্কও টেকেনি। তারপর পৃথ্বীশ, আর এখন জীবনের নতুন অধ্যায়ে দেবজ্যোতি।

Piya Chanda

                 

You cannot copy content of this page