জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খেয়ার বিয়ের দিনই নিখোঁজ উজি! চরম বিপদে নিশাও! ভয়ঙ্কর মোড় ‘জোয়ার ভাঁটা’য়, আগু’নের লেলিহান শিখায় শেষ হবে দুই বোনের জীবন?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে (Jowar Bhanta) ফের এসেছে বড়সড় মোড়। একের পর এক টানটান পর্বের পর এবার এমন ঘটনা দেখানো হতে চলেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই গল্পে দেখা গিয়েছিল ঋষি ও নিশার মধ্যে তীব্র সংঘাত। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে নিশাকে গুলি করে ঋষি। তবে সেই ঘটনায় প্রাণে বেঁচে যায় নিশা। এরপর দিদিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে উজি। এই ঘটনার পর থেকেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন নিশাকে নতুন রূপে দেখার জন্য। অনেকেই চাইছিলেন, গল্পে ফের মহারানির মতো শক্তিশালী ভাবে ফিরুক নিশা। সেই আবহের মধ্যেই এবার সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেই ঝলক দেখেই নতুন করে চর্চা শুরু হয়েছে দর্শকমহলে।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, নিশা ও উজিকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, একই সময়ে চলছে ঋষির বোন খেয়ার বিয়ের অনুষ্ঠান। তবে গল্পে এখানেই রয়েছে বড় রহস্য। খেয়ার সঙ্গে যার বিয়ে হচ্ছে, সে আদতে স্বার্থপর এবং সুবিধাবাদী বলে দেখানো হয়েছে। নিজের লাভের জন্য খেয়াকে ব্যবহার করতেই সে এই সম্পর্ক তৈরি করেছে বলে ইঙ্গিত মিলেছে। বিষয়টি বুঝতে পেরে উজি খেয়াকে সাবধান করার চেষ্টা করে। সে খেয়াকে বিয়ে নিয়ে ভাবতে বলে এবং বাধাও দেয়। কিন্তু পরিস্থিতি উল্টো দিকে ঘুরে যায়। খেয়া উজির কথাই ভুল বোঝে এবং দিদির বিরুদ্ধে চলে যায়। ফলে দুই বোনের সম্পর্কেও নতুন জটিলতা তৈরি হয়।

গল্পের উত্তেজনা আরও বাড়ে খেয়ার বিয়ের দিন। সেই দিন আচমকাই নিখোঁজ হয়ে যায় উজি। তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে ঋষি। সে বারবার ফোনে উজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। কিন্তু কোনও ভাবেই ফোনে উজিকে পাওয়া যায় না। ধীরে ধীরে উদ্বেগ বাড়তে থাকে ঋষির। এদিকে দর্শকদের কাছেও পরিষ্কার হয়ে যায়, বড় কোনও বিপদ অপেক্ষা করছে। কারণ তখনই দেখানো হয়, একটি বন্ধ ঘরের মধ্যে আটকে রয়েছে নিশা ও উজি। তারা বেরিয়ে আসার চেষ্টা করলেও কোনও উপায় খুঁজে পায় না। সেই পরিস্থিতির মধ্যেই গল্পে আসে আরও ভয়ঙ্কর মোড়, যা পুরো ট্র্যাকটাই বদলে দিতে চলেছে।

প্রোমোর সবচেয়ে চমকে দেওয়া অংশে দেখা যায়, যে ঘরে নিশা ও উজি বন্দি রয়েছে, সেই ঘর হঠাৎ ধোঁয়ায় ভরে উঠছে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সেই আগুনের ঘটনার পিছনে সামনে আসে দুর্জয়ের নাম। দেখা যায়, দুর্জয় নিজেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং তার মধ্যে আটকে পড়ে দুই বোন। আগুনের তাপে চারদিক জ্বলতে থাকায় নিশা ও উজির জীবন নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তারা আদৌ বাঁচতে পারবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহল। নতুন এই প্রোমো সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে, এবার গল্পে আরও বড় পরিবর্তন আসতে চলেছে।

উল্লেখ্য, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে শুরু থেকেই একের পর এক চমক দেখানো হয়েছে। তবে এবারের ট্র্যাককে অনেকেই এখনও পর্যন্ত সবচেয়ে বড় টুইস্ট বলেই মনে করছেন। গল্পের গতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিটি পর্ব নিয়ে বাড়ছে আগ্রহ। নিশা ও উজির ভবিষ্যৎ কী হবে, দুর্জয়ের পরিকল্পনার শেষ কোথায়, আর ঋষি কি শেষ পর্যন্ত তাদের উদ্ধার করতে পারবে, সেই সব প্রশ্ন এখন ঘুরছে দর্শকদের মনে। জি বাংলার পর্দায় প্রতিদিন রাত পৌনে নটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। ‘নিশা’ ও ‘উজি’র চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। তাঁদের অভিনয় এবং ধারাবাহিকের নতুন মোড় নিয়েও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page