জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিংয়ে দুর্ঘ’টনা! ইঞ্জেকশনের সাহায্যে শরীরের তীব্র যন্ত্র’ণা লুকিয়েই কাজ চালাচ্ছিলেন! ছেলে হাসপাতাল থেকে ফিরতেই নিজেই ভর্তি জোজো! অস্ত্রোপচারের পর এখন আছেন গায়িকা?

একের পর এক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়ের। কিছুদিন আগেই ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে স্বস্তি পেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। এবার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে গায়িকাকে। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন জোজো। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

জোজোর কথায়, বহু বছর আগে একটি শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই পুরনো সমস্যাই সময়ের সঙ্গে আরও জটিল আকার নেয়। গায়িকা জানান, “হিপ জয়েন্টে র‌্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম।” দীর্ঘদিন ধরে সেই ব্যথা নিয়েই চলছিল তাঁর কাজের জীবন। এমনকি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র শুটিংও করেছেন এই শারীরিক কষ্ট নিয়েই। বাইরে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে গিয়ে সমস্যাও আরও বেড়েছিল। তবুও কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেননি তিনি।

অবশেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় গায়িকাকে। জোজো বলেন, “ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেষ অস্ত্রোপচার করাতেই হল।” এতদিন নানা চিকিৎসা ও ওষুধে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও তাতে স্থায়ী সমাধান হয়নি। চিকিৎসকদের মতে, আর দেরি করলে শারীরিক সমস্যা আরও বাড়তে পারত। তাই দ্রুত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সফলভাবেই সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথাও ভাগ করে নিয়েছেন জোজো। তিনি বলেন, “যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।” আরও কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গিয়েছে। সম্ভবত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন তিনি। যদিও এই মুহূর্তে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। হাঁটাচলা বা অতিরিক্ত পরিশ্রম থেকেও দূরে থাকতে বলা হয়েছে গায়িকাকে।

এই কঠিন সময়েও একটি বিষয়ে কিছুটা নিশ্চিন্ত জোজো। কারণ এই সময় সাধারণত বাইরের অনুষ্ঠান ও কাজের চাপ তুলনামূলক কম থাকে। গায়িকা বলেন, “তবে এখন চিন্তার কোনও কারণ নেই। আর এক দিকে নিশ্চিন্ত যে এই সময় কাজের চাপও কম থাকে। বাইরে শো-এর চাপ থাকে না। অনুষ্ঠান কম হয়। তাই বিশ্রাম নিতে পারব।” চিকিৎসকদের পরামর্শ মেনে এখন পুরো সময়টাই বিশ্রামে কাটাতে চাইছেন তিনি। অনুরাগীরাও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন। পুরোপুরি সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরতে চান জোজো মুখোপাধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page