জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাঝ আকাশে প্যারাসুটে সম্রাট-ঝিনুক, দেখেই ক্ষু’ব্ধ দর্শকরা! ‘হিন্দিতে এত সুন্দর, বাংলায় এটা কী বানালো?’ ‘রিমেকের নামে শুধু কপি-পেস্ট আর সস্তা ভিএফএক্স!’ ‘বাজেট না থাকলে বানান কেন?’ ‘কমলা নিবাস’-এর নতুন ট্র্যাক ঘিরে তুমুল সমালোচনা,বাংলা ধারাবাহিকের বর্তমান ট্রেন্ড নিয়ে উঠছে প্রশ্ন?

জি বাংলার নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas) শুরু থেকেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘লক্ষ্মী নিবাস’-এর বাংলা সংস্করণ হওয়ায় এই ধারাবাহিককে ঘিরে প্রত্যাশাও ছিল অনেক বেশি। বিশেষ করে হিন্দি সংস্করণের বড় বাজেটের নানান ট্র্যাক বাংলাতেও একইভাবে দেখানো হবে বলেই আশা করেছিলেন অনেকে। সম্প্রতি ধারাবাহিকে সম্রাট ও ঝিনুকের জন্মদিনের বিশেষ ট্র্যাক সম্প্রচারিত হওয়ার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে! কারণ হিন্দি সংস্করণে এই দৃশ্য যেভাবে দেখানো হয়েছিল, বাংলায় তা নিয়ে সন্তুষ্ট নন দর্শকদের একাংশ। বিশেষ করে মাঝ আকাশে প্যারাসুটে উড়ার দৃশ্য নিয়েই উঠেছে সবচেয়ে বেশি প্রশ্ন।

আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুলনা ও সমালোচনা। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, ঝিনুকের জন্মদিন উপলক্ষে তাকে বিশেষ সারপ্রাইজ দেয় সম্রাট। পরিবারের সবাই যখন উৎসবের মেজাজে ব্যস্ত, তখন সম্রাট ঝিনুককে নিয়ে বেরিয়ে পড়ে। পরে মাঝ আকাশে প্যারাসুটে উড়ে ঝিনুককে চমকে দেয় সে। এই দৃশ্যকে কেন্দ্র করেই দর্শকদের একাংশের দাবি, হিন্দি ধারাবাহিকে যেখানে বাস্তব লোকেশনে বড় আয়োজন করে শুটিং হয়েছিল, সেখানে বাংলায় বেশিরভাগটাই এডিটিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। অনেকের মতে, দৃশ্যটি আরও ভালোভাবে উপস্থাপন করা যেত। ফলে ধারাবাহিকের এই গুরুত্বপূর্ণ ট্র্যাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

কেউ কেউ আবার বলছেন, এত জনপ্রিয় একটি সিরিয়ালের বাংলা সংস্করণ হওয়ায় প্রত্যাশা আরও বেশি ছিল। সমাজ মাধ্যমে এই ট্র্যাক নিয়ে নানান মন্তব্যও সামনে এসেছে। এক দর্শক লিখেছেন, “জি বাংলা যে কেন এত বিগ বাজেটের সিরিয়াল বাংলায় আনে কে জানে। এত বাজেটের সিরিয়ালের রিমেক করতে এত বেশি টাকার প্রয়োজন জানা স্বত্বেও হিন্দির রিমেক কমলা নিবাস আনলো।” একই পোস্টে আরও লেখা হয়, “হিন্দিতে কত সুন্দর করে এই ট্রাকে কত টাকা ঢেলে এপিসোড বানালো, বাস্তবে সুন্দর সুন্দর জায়গায় শুটিং করলো আর বাংলায় এডিট করে সহজেই কিসব করে দিলো!”

অনেকেই মনে করছেন, প্রথম বড় ট্র্যাকেই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি নির্মাতারা। যদিও আবার অন্য একাংশ বলছেন, গল্পের আবেগটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। শুধু প্যারাসুট দৃশ্য নয়, পুরো ট্র্যাকের উপস্থাপন নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু দর্শক। তাঁদের মতে, হিন্দি ধারাবাহিকের তুলনায় বাংলার সংস্করণে বাজেটের ছাপ স্পষ্ট বোঝা গিয়েছে। কেউ কেউ আবার লিখেছেন, “মানে যা তা একেবারে, প্রথম ট্র্যাকেই এমন এডিটিং দিয়ে বেঁচে গেলো।” এখানেই শেষ নয়, ভবিষ্যতের আরও বড় ট্র্যাক নিয়ে এখন থেকেই চিন্তা প্রকাশ করতে শুরু করেছেন অনেকে। কারণ ‘লক্ষ্মী নিবাস’-এ এমন আরও বহু বড় বাজেটের দৃশ্য রয়েছে, যা পরবর্তীতে ‘কমলা নিবাস’-এও দেখানো হতে পারে।

সেই জায়গায় নির্মাতারা কীভাবে কাজ করেন, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ফলে ধারাবাহিকটি এখন গল্পের পাশাপাশি নির্মাণশৈলী নিয়েও আলোচনায় উঠে এসেছে। তবে সমালোচনার মাঝেও ধারাবাহিকটির জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি। ‘কমলা নিবাস’-এর চরিত্র এবং পারিবারিক আবেগ এখনও দর্শকদের টানছে। সম্রাট, ঝিনুক, পল্লবী কিংবা কমলা দেবীর সম্পর্কের সমীকরণ নিয়েও নিয়মিত আলোচনা চলছে। পাশাপাশি হিন্দি সংস্করণের সঙ্গে তুলনা চলতেই থাকবে বলেও মনে করছেন অনেকে। কারণ বাংলা রিমেক হিসেবে শুরু থেকেই ধারাবাহিকটির উপর আলাদা নজর রয়েছে দর্শকদের। এখন দেখার বিষয়, আগামীদিনের বড় ট্র্যাকগুলোতে নির্মাতারা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page