বাংলা টেলিভিশনের দুনিয়ায় প্রতি সপ্তাহেই টিআরপি নিয়ে শুরু হয় জোরদার লড়াই। কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে পারল, আর কে পিছিয়ে পড়ল সেই দিকেই নজর থাকে সকলের। ২৮ মে, বৃহস্পতিবারের টিআরপি তালিকাতেও দেখা গেল একাধিক ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। পুরনো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি নতুন গল্পও ধীরে ধীরে দর্শকদের আকর্ষণ করছে। ফলে এই সপ্তাহের তালিকায় এসেছে বেশ কিছু চমক।
এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, ধারাবাহিকটি ৪.০ রেটিং পেয়ে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। চতুর্থ স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে একাধিক ধারাবাহিক, ‘ঘূর্ণি’, ‘পরিণীতা’, ‘কনে দেখা আলো’ এবং ‘প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’ প্রত্যেকেই ৪.২ রেটিং পেয়েছে। একাধিক ধারাবাহিক একই নম্বর পাওয়ায় এই পজিশনে প্রতিযোগিতা ছিল বেশ জমজমাট।
তৃতীয় স্থানে রয়েছে ‘কুসুম’ এবং ‘জোয়ার ভাটা’। ৪.৩ রেটিং নিয়ে এই দুই ধারাবাহিক দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘গঙ্গা’। এই তিনটি ধারাবাহিক ৪.৫ রেটিং পেয়ে তালিকায় শক্ত জায়গা দখল করেছে। গল্পের নতুন মোড় এবং চরিত্রগুলির আবেগঘন মুহূর্ত দর্শকদের টিভির সামনে ধরে রাখতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
তবে এই সপ্তাহের আসল চমক দেখিয়েছে ‘পরশুরাম’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। ৪.৮ রেটিং নিয়ে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে এই দুই ধারাবাহিক। বিশেষ করে টানটান গল্প, রহস্য এবং পারিবারিক নাটক দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি ট্রেন্ডিং তালিকাতেও নজর কেড়েছে ‘বাবলি সুন্দরি’, লক্ষ্মী ঝাঁপি’, যারা ওপেনিংয়ে পেয়েছে ২.২ রেটিং। এছাড়া ‘সাত পাঁকে বাধা’ পেয়েছে ২.০।
আরও পড়ুনঃ শ্বেতা ও রুবেলের পরিণয়ে ‘কুন্তলিনী’ অহনার স্বামী দীপঙ্করের ছিল অনেক বড় ভূমিকা! অবশেষে ফাঁস হল, জুটির প্রেমকাহিনির সেই অজানা অধ্যায়!
দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—
১) পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি — ৪.৮
২) তারে ধরি ধরি মনে করি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা — ৪.৫
৩) কুসুম, জোয়ার ভাটা — ৪.৩
৪) ঘূর্ণি, পরিণীতা, কনে দেখা আলো, প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন — ৪.২
৫) ও মোর দরদিয়া — ৪.০
ট্রেন্ডিং – বাবলি সুন্দরি + লক্ষ্মী ঝাঁপি — ২.২, সাত পাঁকে বাধা — ২.০
