জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বিদেশি বয়ফ্রেন্ডে’ মন মজেছে তন্বীর! রাজদীপ অতীত, মন ভাঙার ক’ষ্ট ভুলে ‘লং ডিস্টেন্স রিলেশনশিপ’এ অভিনেত্রী! প্রেমিককে দেখেছেন?

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও সামাজিক মাধ্যমে বরাবরই খোলামেলা থাকেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সম্পর্ক ভাঙার যন্ত্রণা, মাকে হারানোর কষ্ট কিংবা পেশাগত জীবনের হতাশা, সবকিছু নিয়েই অতীতে বহুবার মুখ খুলেছেন তিনি। তাই সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। একটি হাসিখুশি ছবি শেয়ার করে তন্বী লিখেছিলেন, “আমার মনে হয় আমি আমার ফরেনার বয়ফ্রেন্ডকে পেয়ে গিয়েছি। আমার প্রথম লং ডিস্টেন্স রিলেশনশিপ। তোমাকে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি আমি।” এই ক্যাপশন পড়েই অনেকের মনে প্রশ্ন জাগে, তবে কি জীবনে নতুন কেউ এসেছেন অভিনেত্রীর?

পোস্টটি সামনে আসতেই অনুরাগীদের একাংশের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করে। কারণ, তন্বীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতীতেও আলোচনা হয়েছে বহুবার। তাঁর এই মন্তব্য দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো প্রাক্তন সম্পর্কের অধ্যায় বন্ধ করে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে “ফরেনার বয়ফ্রেন্ড” এবং “লং ডিস্টেন্স রিলেশনশিপ” কথাগুলি ঘিরেই তৈরি হয় জল্পনা। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, বিষয়টি মোটেই প্রেমের সম্পর্ক নয়। অভিনেত্রীর পোস্টের আসল অর্থ জানার পর চমক পান অনেকেই।

আসলে তন্বীর এই আবেগঘন পোস্টটি ছিল তাঁর অত্যন্ত প্রিয় এক ছোট্ট পরিবারের সদস্যকে ঘিরে। যাঁকে তিনি মজার ছলেই নিজের “ফরেনার বয়ফ্রেন্ড” বলে উল্লেখ করেছেন। সেই খুদে বর্তমানে বিদেশে রয়েছে এবং তাকে নিয়েই এই বিশেষ পোস্ট করেন অভিনেত্রী। তন্বীর শেয়ার করা তিনটি ছবিতে দেখা যায়, ছোট্ট শিশুটি তাঁর কোলে বসে রয়েছে এবং দু’জনেই আনন্দের মুহূর্ত উপভোগ করছেন। প্রিয় খুদেকে কাছে পেয়ে অভিনেত্রীর মুখেও ধরা পড়েছে একরাশ খুশি। সেই আবেগ থেকেই তিনি এই বিশেষ ক্যাপশন ব্যবহার করেছিলেন।

শুধু তাই নয়, ওই পোস্টে ছোট্ট শিশুটিকে নিয়ে আরও কিছু মিষ্টি কথাও লিখেছেন তন্বী। তিনি জানান, “সে তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে আমার হাত ধরে থাকে। ছোট্ট হৃদয় আর ৩২ নট আউট!” এই কয়েকটি লাইনের মধ্যেই ফুটে উঠেছে খুদের প্রতি অভিনেত্রীর গভীর স্নেহ ও ভালোবাসা। ফলে নতুন প্রেমের গুঞ্জন যতটা জোরালো হয়েছিল, বাস্তবে বিষয়টি ছিল সম্পূর্ণ পারিবারিক আবেগের প্রকাশ। তন্বীর অনুরাগীরাও পরে বিষয়টি বুঝে তাঁর পোস্টে ভালোবাসা উজাড় করে দেন।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে তন্বীকে শেষবার দেখা গিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মীরা চরিত্রে। ধূসর চরিত্র হলেও মীরার মধ্যে একাধিক স্তর ছিল, যা দর্শকদের নজর কেড়েছিল। তবে আচমকাই সেই চরিত্রকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী, যার ইঙ্গিত মিলেছিল তাঁর ফেসবুক পোস্টে। ব্যক্তিগত জীবনে রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে তিনি সিঙ্গল বলেই পরিচিত। এখন পরিবার, কাজ এবং নিজের মতো করে সময় কাটানোতেই বেশি মন দিচ্ছেন তন্বী। সুযোগ পেলেই একা নতুন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন বলেও জানা যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page