জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

Debchandrima singha roy: মাত্র ২৩ বছর বয়সে চারটে ধারাবাহিক করেই কোটি কোটি টাকার মালকিন দেবচন্দ্রিমা কিনে ফেললেন নতুন ফ্ল্যাট! অন্যদের মতো ফালতু টাকা ওড়ান না নায়িকা, ভবিষ্যত বুদ্ধি দেখিয়ে চিঠি জিতে নিল অনুরাগীদের মন

কেরিয়ারের এখন অব্দি মাত্র চারটে ধারাবাহিকে দেখা দিয়েছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। তবে এই চারটে ধারাবাহিকের মধ্যে দিয়েই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন এই বাঙালি অভিনেত্রী।

কাজল লতা, টেক্কা রাজা বাদশা, সাঁঝের বাতি, সাহেবের চিঠি- এখন অবধি এই চারটি ধারাবাহিকে দেখা গিয়েছে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। তবে জনপ্রিয়তা পেয়েছিল তার সাঁঝের বাতি সিরিয়ালটাই সবথেকে বেশি। তার মধ্যে সাহেবের চিঠি ধারাবাহিক বর্তমানে চলছে। একেবারে অন্যরকম একটি চরিত্র এনেছেন তিনি বাঙালি দর্শকদের জন্য। এক মহিলা পোস্টমাস্টারের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমাকে।

তবে আজ নায়িকার অভিনয় নয় আজ নায়িকার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা। বহু মানুষই কম বয়সে সাফল্য পেয়ে গেলে লাগামছাড়া হয়ে পড়ে। তারপর যদি হাতে আসে প্রচুর টাকা তাহলে তো কথাই নেই। দেবচন্দ্রিমার বয়স খুব কম সেই সঙ্গে অতিথি নায়িকা হিসেবে স্থান পেয়েছেন তিনি। নাম যশ অর্থ সবই রয়েছে নায়িকার তাই মাটিতে পা পড়ার কথা নয় তাঁর।

কিন্তু একেবারে সাদামাটা জীবন যাপন করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তাইতো, এই কম বয়সের এত বড় সাফল্য পেলেন তিনি। নিজের জন্য কিনলেন একটা বড়সড় ফ্ল্যাট।


আসলে দেবচন্দ্রিমার একটি youtube চ্যানেল রয়েছে যার মাধ্যমে তিনি ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের জন্য। সেই চ্যানেলের মধ্যে দিয়েই নায়িকা এই সুখবরটি দিয়েছেন দর্শকদের।

সেই সঙ্গে বাড়ির গৃহপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। নায়িকাকে একেবারে বাঙালি মেয়েদের মত শাড়ি পড়ে পূজা দিতে দেখা গেছে নিজের নতুন ফ্ল্যাটে বসে।ফ্ল্যাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তিনি নিজের অনুরাগীদের।

নায়িকার এই সাফল্য আজকের প্রজন্মের কাছে সত্যিই শিক্ষণীয়। এই কম বয়সেও যেভাবে মাটির সঙ্গে নিজেকে ধরে রেখেছেন নায়িকা নিজেকে এবং পরিশ্রমের স্বাদ ধীরে ধীরে গ্রহণ করছেন সেটা শেখা উচিত হবু নায়ক-নায়িকাদের।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page