জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভালোবাসার নামে প্রতা’রণা, বিয়ের পর অ’ত্যাচার, ভেঙে পড়া এক নারীর জীবন…নারী নির্যাত’নের গল্প কি এখনও দর্শকদের সবচেয়ে বেশি টানে? রূপ গিনির ওপর অ’ত্যাচার করতেই টিআরপিতে ঝড় তুলেছিল ‘ইচ্ছে পুতুল’, এবার খেয়ার জীবনে সায়ন্তনের নির্যা’তনের অধ্যায় শুরু হতেই শীর্ষে ‘জোয়ার ভাঁটা’! কি মনে হয় আপনাদের?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এই সপ্তাহে ৫.১ নম্বর পেয়ে প্রথমবারের মতো টিআরপি তালিকার এক নম্বরে উঠে এসেছে। আর সেই সাফল্যের মাঝেই দর্শকদের একাংশ নতুন করে তুলনা টানতে শুরু করেছেন ‘ইচ্ছে পুতুল’-এর বহুচর্চিত গিনি-রূপ অধ্যায়ের সঙ্গে। কারণ, বর্তমান গল্পে খেয়া ও সায়ন্তনের সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তাতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই পুরনো ধারাবাহিকের ঘটনাগুলো। দীর্ঘদিন ধরে উজি খেয়াকে সতর্ক করার চেষ্টা করলেও, ভালোবাসার টানে সে বারবার সেই কথাগুলোকে গুরুত্ব দেয়নি। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই সায়ন্তনের সঙ্গে সংসার শুরু করেছে খেয়া।

তবে বিয়ের পর থেকেই তার সামনে খুলতে শুরু করেছে এক ভিন্ন বাস্তবের দরজা। দর্শকদের মতে, এখানেই ‘ইচ্ছে পুতুল’-এর সঙ্গে মিলটা সবচেয়ে বেশি। সেই ধারাবাহিকেও গিনি বিশ্বাস করত, রূপই তার জীবনের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ। বাড়ির লোকজন কিংবা মেঘ যতই সাবধান করুক, সে মনে করত সবাই ভুল ভাবছে। বরং মেঘের কথাকেই সে সন্দেহের চোখে দেখেছিল। বাইরে থেকে ভদ্র ও আদর্শ মানুষের মুখোশ পরে থাকলেও রূপের আসল চরিত্র ধীরে ধীরে সামনে আসে বিয়ের পর।

তখন গিনি বুঝতে পারে, যাকে এতদিন নিঃশর্তভাবে বিশ্বাস করেছে, সেই মানুষটিই তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’-তেও অনেকটা একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন দর্শকরা। খেয়া এতদিন বিশ্বাস করত, উজি অকারণেই সায়ন্তনের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু বিয়ের পর প্রথম রাত থেকেই সায়ন্তনের আচরণে অস্বস্তি তৈরি হতে শুরু করেছে তার। ধীরে ধীরে সে বুঝতে পারছে, যাকে এতদিন ভালো মানুষ ভেবেছে, তার চরিত্রের আরেকটি দিক রয়েছে। আর এখানেই দর্শকদের কৌতূহল বেড়েছে। কারণ ‘ইচ্ছে পুতুল’-এ গিনির ক্ষেত্রেও এমনই হয়েছিল।

সত্যিটা সামনে এসেছিল তখনই, যখন ফিরে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, ‘ইচ্ছে পুতুল’-এর গল্পে পরে দেখা যায়, রূপ শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও গিনির উপর অত্যাচার শুরু করে। নিয়ন্ত্রণ করার প্রবণতা, অপমান, হুমকি থেকে শুরু করে বেল্ট দিয়ে মারধরের মতো ঘটনাও দেখানো হয়েছিল ধারাবাহিকে। সেই সময় এই ট্র্যাক ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় এবং টিআরপি তালিকাতেও বড় সাফল্য পায় ধারাবাহিকটি। তাই অনেক দর্শকের মতে, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন জিনিস সবার আগে গ্রহণ করে মানুষ।

তাই আজও নারী নির্যাতন, প্রতারণা এবং সম্পর্কের ভাঙনের মতো আবেগঘন বিষয় এখনও টেলিভিশনের দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। সেই কারণেই ‘ইচ্ছে পুতুল’-এর গিনি-রূপ ট্র্যাক যেমন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, তেমনই খেয়া ও সায়ন্তনের বর্তমান গল্পও দর্শকদের টানছে। ৫.১ নম্বর নিয়ে প্রথমবার টিআরপির শীর্ষে ওঠার পর এখন অনেকেই আলোচনা করছেন, খেয়ার উপর সায়ন্তনের মানসিক অত্যাচারের ইঙ্গিত এবং তার ভবিষ্যৎ পরিণতিই কি ‘জোয়ার ভাঁটা’-কে এক নম্বরে পৌঁছে দিল? উত্তর হয়তো মিলবে আগামী পর্বগুলোর মধ্যেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page