টেলিপাড়ায় ফের শুরু হয়েছে নতুন জল্পনা। জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র দুই অভিনেত্রী ‘চাঁদনী সাহা’ (Chandni Saha) ও ‘আরাত্রিকা মাইতি’কে (Aratrika Maity) ঘিরে নানান আলোচনা ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছিল, তাঁদের মধ্যে নাকি সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে ভ্লগ তৈরিকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে বলেই গুঞ্জন ছড়ায়। এই খবর সামনে আসতেই দর্শক এবং ধারাবাহিকপ্রেমীদের মধ্যেও কৌতূহল বাড়তে শুরু করে।
এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ধারাবাহিকের নিশা ও উজির গল্প শুরু থেকেই দর্শকদের আকর্ষণ করেছে। সময়ের সঙ্গে গল্পে এসেছে একাধিক নতুন মোড়। সম্প্রতি নিশার বিয়ের পর্ব ঘিরে দর্শকদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। এমন সময় হঠাৎ চাঁদনী ও আরাত্রিকার সম্পর্ক নিয়ে রটনা ছড়িয়ে পড়ায় অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। ফলে সেটের অন্দরের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
তবে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ধারাবাহিকে আরাত্রিকার ননদের চরিত্রে অভিনয় করা এক অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, চাঁদনী ও আরাত্রিকার মধ্যে কোনও সমস্যা নেই। তাঁর কথায়, “আমাদের মধ্যে কোনও সমস্যাই হয়নি। আসলে সবাই ভুল বুঝছেন। এই সেটে আরও অনেকেই আসেন, যাঁরা হয়তো শুধু নায়ক-নায়িকাকে নিয়ে ভিডিয়ো করেন। অনুমতি ছাড়াই আমাদের ফ্রেমে ধরেন। তাঁদের জন্যই জটিলতা তৈরি হয়। এখানে আরাত্রিকার প্রসঙ্গ টানার কোনও মানেই হয় না।”
তিনি আরও বলেন, “যাঁরা এ সব কথা ছড়াচ্ছেন, তাঁরা নেহাতই বোকা।” তাঁর বক্তব্য অনুযায়ী, কিছু ভুল বোঝাবুঝি এবং বাইরের লোকজনের আচরণের কারণেই বিষয়টি নিয়ে অযথা আলোচনা শুরু হয়েছে। অথচ সেটের শিল্পীদের মধ্যে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তাই আরাত্রিকাকে জড়িয়ে যে ধরনের কথা বলা হচ্ছে, তা বাস্তবের সঙ্গে মেলে না বলেই দাবি করেন তিনি। এই মন্তব্যের পর অনেকটাই পরিষ্কার হয়েছে পরিস্থিতি।
আরও পড়ুনঃ ‘গোটা জীবনের ক্ষ’ত, বাড়ি থেকে বেরোতে ভালো লাগেনা!’ কেমন আছেন প্র’য়াত রাহুল অরুণোদয়ের মা? কী জানালেন তিনি?
প্রসঙ্গত, টলিপাড়ার মেকআপ রুম বা শুটিং ফ্লোর ঘিরে শিল্পীদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন নতুন নয়। বেশিরভাগ সময়েই শিল্পীরা প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলতে চান না। তবু মাঝেমধ্যে কিছু খবর সামনে চলে আসে এবং তা নিয়েই শুরু হয় জল্পনা। তবে এই ঘটনায় অভিনেত্রী চাঁদনী সাহাও জানিয়েছেন, তাঁদের সম্পর্ক নিয়ে যে ধরনের কথা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর মতে, এমন গুজবকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো।
