জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রতিশো’ধের খেলায় শেষ দুই বোনের জীবন! প্রাণ হারাল উজি! নিশার স্ক্যা’মিং থামাতে গিয়েই ভয়’ঙ্কর পরিণতি! বোনকে খু’নের দায়ে এবার জেলে যাবে নিশা! ‘জোয়ার ভাঁটা’র গল্পে আসছে চরম মোড়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) শুরু থেকেই দুই বোন উজি ও নিশার সম্পূর্ণ ভিন্ন জীবনদর্শনকে কেন্দ্র করে এগিয়েছে। একদিকে উজি সৎ পথে চলতে বিশ্বাস করে, অন্যদিকে নিশা বড়লোকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার নেশায় সাইবার প্রতারণার পথ বেছে নিয়েছে। নিজেদের আসল পরিচয় গোপন করে তারা নতুন পরিচয়ে এক বিপজ্জনক খেলায় নেমেছিল। সেই গল্পে একের পর এক চমক দেখেছেন দর্শক। এবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে গল্প আরও বড় মোড় নিতে চলেছে। এই ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে আগামী পর্ব নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছে। কারণ এবার শুধু প্রতারণা নয়, প্রাণঘাতী ষড়যন্ত্রও গল্পের কেন্দ্রে চলে এসেছে।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, শুভেন্দুর প্ররোচনায় নিশা আবারও স্ক্যামিংয়ের জগতে সক্রিয় হয়ে ওঠে। আগের মতো একা নয়, এবার তার সঙ্গে হাত মিলিয়েছে ভানুও। দু’জনে মিলে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে পড়ে। তবে এই কর্মকাণ্ড থামানোর সিদ্ধান্ত নেয় উজি। প্রযুক্তির সাহায্যে সে নিশার গোপন আস্তানার খোঁজ বের করে এবং নিজের টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়। বাড়ির ভেতরে ঢোকার পর নিশা ও ভানুর কথাবার্তা শুনে উজি আরও সতর্ক হয়ে তদন্ত চালাতে থাকে। সেই সূত্র ধরেই সে বাড়ির ছাদে পৌঁছে এমন একটি বিশাল যন্ত্র দেখতে পায়, যা দেখে সে এবং তার সঙ্গীরা হতবাক হয়ে যায়।

ঠিক এই সময়েই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উজি যখন বাড়ির ভেতরে রয়েছে, তখন বাইরে থেকে নিশা ও ভানু তাদের কাজ শেষ করে একটি রিমোট ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো বাড়ি। কিন্তু এই বিস্ফোরণের নেপথ্যে যে শুধু নিশার পরিকল্পনা নেই, সেটাও প্রোমোতেই স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। আসলে দুর্জয় ঘোষাল ও সায়ন্তনের আলাদা আলাদা চক্রান্ত একসঙ্গে মিশে এমন পরিস্থিতি তৈরি করে, যার শিকার হয়ে পড়ে উজি। অথচ সমস্ত অভিযোগ গিয়ে পড়ে নিশার দিকেই।

প্রোমোর পরের দৃশ্যে দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছে যায় জিৎ বাসু এবং তার টিম। সেখান থেকেই নিশাকে গ্রেফতার করা হয়। এদিকে উজির এমন পরিণতিতে ভেঙে পড়ে ঋষি। সে নিশাকে প্রশ্ন করে, “প্রতিশোধের জন্য শেষ পর্যন্ত নিজের বোনকেই মেরে ফেললে?” এই প্রশ্ন শুনে নিশা একেবারে স্তব্ধ হয়ে যায়। তার চোখে জল চলে আসে। তার মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যায়, এই ঘটনার নেপথ্যে যে আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে, সে সম্পর্কে তারও কোনও ধারণা ছিল না।

অন্যদিকে, দূরে দাঁড়িয়ে দুর্জয় ঘোষাল ও সায়ন্তনকে নিজেদের পরিকল্পনা সফল হওয়ার আনন্দ করতে দেখা যায়। ফলে স্পষ্ট, গোটা ঘটনার নেপথ্যে আরও গভীর চক্রান্ত লুকিয়ে রয়েছে। নতুন প্রোমো দেখে অনেক দর্শকেরই ধারণা, এখানেই গল্প শেষ হচ্ছে না। বরং উজির ভাগ্যে আসলে কী ঘটেছে, নিশা কি সত্যিই দোষী, নাকি সে অন্য কারও ফাঁদে পড়েছে, আর দুর্জয় ও সায়ন্তনের আসল উদ্দেশ্য কী, সেই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। সেই কারণেই নতুন প্রোমো প্রকাশের পর থেকেই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page