জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ম্যাডাম আমাদের অনুপ্রেরণা…আমিও ভাবছি কাল থেকে চপ স্টিক দিয়ে মুড়ি খাবো!” ‘নেভার মাইন্ড’ বিত’র্কের মাঝেই আবার ভাইরাল ঋতুপর্ণা সেনগুপ্ত, জলের বোতল হাতে যা কাণ্ড ঘটালেন, মুহূর্তে নেটপাড়ায় শুরু হাসাহাসি!

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত ছবি ‘নেভার মাইন্ড’। পরিচালক চৈতি ঘোষালের এই ছবিকে ঘিরে মুক্তির আগেই একাধিক আলোচনা এবং বিতর্ক তৈরি হয়েছিল। কখনও নতুন অভিনেতা অমর্ত্য রায়ের লুক ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কটাক্ষ, কখনও আবার ছবির প্রচারে ঋতুপর্ণার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য দেখা যায়। একাংশের সমালোচনার পাশাপাশি অনেকেই অবশ্য অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার পক্ষেও কথা বলেছেন। ছবি মুক্তির পরও সেই আলোচনা পুরোপুরি থামেনি। এরই মধ্যে আবার নতুন একটি ভিডিও ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি ‘নেভার মাইন্ড’-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি জলের বোতল থেকে স্ট্র লাগিয়ে জল পান করছেন। সাধারণ একটি মুহূর্ত হলেও সেটিই অনেকের নজর কেড়ে নেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয় নানান ধরনের মন্তব্য, মিম এবং ট্রো’ল। অনেকেই বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে দেখেছেন, আবার অনেকে এটিকে নিছক ব্যক্তিগত অভ্যাস বলেই মনে করেছেন।

ভিডিওটি ঘিরে কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষও চোখে পড়েছে। একজন লিখেছেন, “ম্যাডাম জল খাচ্ছেন পাইপ দিয়ে? বা কি সুন্দর জীবন। আমিও ভাবছি কাল থেকে চপ স্টিক দিয়ে মুড়ি খাবো!” অন্যজনের মন্তব্য, “যতো বয়স হচ্চে নাটক বাড়ছে, কচি খুকি!” এমন আরও বহু মন্তব্যে ভরে গিয়েছে পোস্টের কমেন্ট সেকশন। কেউ অভিনেত্রীর জল খাওয়ার ধরন নিয়ে হাসাহাসি করেছেন, আবার কেউ পুরো ঘটনাটিকেই অযথা আলোচনার বিষয় বানানো হচ্ছে বলে পাল্টা মত প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। কখনও পোশাক নিয়ে বিদ্রুপ, কখনও ছবির প্রচার ঘিরে সমালোচনা, আবার এবার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন করে ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে ঋতুপর্ণা নিজে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে তৈরি হওয়া আলোচনা আপাতত শুধুই দর্শকদের প্রতিক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

তবে এই ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে, বর্তমানে তারকাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ মুহূর্তও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে। কখনও পোশাক, কখনও অঙ্গভঙ্গি, কখনও বা একেবারে সাধারণ কোনও অভ্যাস নিয়েও শুরু হয়ে যায় ট্রোল এবং বিতর্ক। ‘নেভার মাইন্ড’ ছবিকে ঘিরে চলতে থাকা আলোচনার মাঝেই ঋতুপর্ণা সেনগুপ্তর এই ভিডিওও সেই তালিকায় নতুন সংযোজন হয়ে উঠেছে। এখন দেখার, এই বিষয়টি নিয়ে অভিনেত্রী বা ছবির টিম ভবিষ্যতে কোনও প্রতিক্রিয়া জানায় কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page