দীর্ঘদিন পর আবারও ছোটপর্দায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। তবে কোনও ধারাবাহিক বা নতুন অভিনয় প্রকল্পে নয়, এক বিশেষ উপস্থিতির মাধ্যমেই দর্শকদের চমকে দিতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হবেন জয়া আহসান। তাঁর উপস্থিতিতে প্রতিযোগীদের সঙ্গে থাকবে নানা মজার আড্ডা, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং জমজমাট মুহূর্ত। ফলে এই পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহ অনেকটাই বেড়েছে।
অভিনেত্রী এখন একাধিক সিনেমা এবং ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। বড়পর্দায় তাঁর সাফল্যের পর এবার ছোটপর্দায় বিশেষ উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, এই পর্বে জয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা গল্পও উঠে আসতে পারে।
ইতিমধ্যেই অনুষ্ঠানের তরফে জয়া আহসানের উপস্থিতির একটি ঝলক প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনুরাগীদের একাংশ জানিয়েছেন, তাঁকে আবার টেলিভিশনের পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুনঃ “অনেক প্রেম করেছি…এবার মানুষ কা’টার পালা!” হঠাৎ এমন পোস্ট কেন? জন্মদিনেই পাভেলকে পাশে নিয়ে রহস্য বাড়িয়ে, তুমুল আলোচনায় অভিনেতা সৌম্য মুখার্জি!
সব মিলিয়ে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর এই বিশেষ পর্ব এখন দর্শকদের অপেক্ষার তালিকায়। জয়া আহসানের উপস্থিতি অনুষ্ঠানকে কতটা জমিয়ে তুলবে, তা জানতে চোখ থাকবে সম্প্রচারের দিনটির দিকে।
