বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সুব্রত গুহ রায় (Subrata Guha Roy) বহু বছর ধরেই ছোটপর্দা, বড় পর্দা এবং ওয়েব সিরিজে সমানভাবে কাজ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালিখি ও পরিচালনার সঙ্গেও যুক্ত। দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে শক্তিশালী পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য। সাম্প্রতিক সময়ে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ‘বৌমা একঘর’, ‘প্রতিবিম্ব’, ‘টাকি টেলস’, ‘দুরবিন’ এবং ‘বিভীষণ’-সহ একাধিক প্রজেক্টে তাঁর কাজ নজর কেড়েছে।
এই মুহূর্তে তিনি পরিণীতা ধারাবাহিকে দাদুর চরিত্রে এবং পাশাপাশি স্টার জলসার গঙ্গা ধারাবাহিকেও অভিনয় করছেন। অভিনয় জীবনের দীর্ঘ অভিজ্ঞতার জন্য ইন্ডাস্ট্রিতে সুব্রত গুহ রায়ের আলাদা সম্মান রয়েছে। মূল চরিত্রের পাশাপাশি পার্শ্বচরিত্রেও কীভাবে নিজের উপস্থিতি মনে করিয়ে দিতে হয়, তা তিনি বহুবার প্রমাণ করেছেন। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে চলেছেন তিনি। চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার দক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে তিনি দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে রয়েছেন।
সম্প্রতি অবশ্য নতুন একটি বিষয়কে ঘিরে অভিনেতাকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, আসন্ন ‘বিগ বস বাংলা’-র নতুন সিজনে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সুব্রত গুহ রায়কে। খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, এত বছরের অভিনয় অভিজ্ঞতার পরে এবার হয়তো রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের অন্যরকম ব্যক্তিত্ব তুলে ধরবেন তিনি।
এই গুঞ্জনের মাঝেই অভিনেতার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনও নিশ্চিত উত্তর দেননি। বরং হেসে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি নাকি যাচ্ছেন না। তবে তাঁর সেই উত্তরেও ধোঁয়াশা থেকেই গিয়েছে। স্পষ্টভাবে সব সম্ভাবনা উড়িয়ে না দেওয়ায় অনেকেরই ধারণা, হয়তো চমক হিসেবে বিষয়টি আপাতত গোপন রাখা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
আরও পড়ুনঃ ব্রালেট আর জিন্সে উন্মু’ক্ত পেটে শ্রীময়ী! বেবি বাম্পে চুমু খেয়ে ভালোবাসা উজাড় করলেন কাঞ্চন, ভাইরাল বিশেষ মুহূর্ত
ফলে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের। সত্যিই কি সুব্রত গুহ রায় ‘বিগ বস বাংলা’-র নতুন সিজনের প্রতিযোগী হচ্ছেন, নাকি সবটাই গুঞ্জন, তার উত্তর মিলবে শোয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই। তবে অভিনেতার হাসিমাখা প্রতিক্রিয়া এবং ধোঁয়াশাপূর্ণ উত্তর জল্পনাকে আরও উসকে দিয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত ছোট পর্দার এই অভিজ্ঞ অভিনেতাকে দর্শকরা ‘বিগ বস’-এর ঘরের ভিতরে দেখতে পান কি না।
