দীর্ঘদিন ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার সম্পূর্ণ নতুন এক গল্পে ফিরছেন অভিনেত্রী উষসী রায়। তাঁর সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সুশ্মিত মুখোপাধ্যায়। নতুন এই প্রজেক্টের খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেড়েছে কৌতূহল।
জানা গিয়েছে, এটি একটি রহস্য-রোমাঞ্চে ভরপুর সিরিজ। গল্পে থাকবে একের পর এক অপ্রত্যাশিত মোড়, যা শেষ পর্যন্ত দর্শকদের টানটান উত্তেজনায় ধরে রাখবে। যদিও নির্মাতারা এখনও কাহিনির বিস্তারিত প্রকাশ করেননি, তবুও প্রথম ঘোষণাতেই সিরিজটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই সিরিজের মাধ্যমে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়কে। দু’জনকেই একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। নতুন এই জুটির রসায়ন দর্শকদের কতটা ভালো লাগবে, তা নিয়েও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকেরই আশা, রহস্য আর শক্তিশালী অভিনয়ের মেলবন্ধনে এই সিরিজ দর্শকদের মন জয় করবে।
আরও পড়ুনঃ বাপের মতই কা’লো হয়েছে! একরত্তি ছেলের গায়ের রং নিয়ে নোংরা কটা’ক্ষ! ট্রোলারকে কড়া জবাবে কী বললেন মানসী সেনগুপ্ত
সব মিলিয়ে উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়ের এই নতুন জুটি এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। মুক্তির দিন এখনও ঘোষণা না হলেও, প্রথম ঝলকেই সিরিজটি নিয়ে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী প্রোডাকশনের ধারাবাহিক গৃহপ্রবেশে। বেশ হিট হয়েছিল এই জুটি। এমনকি বাস্তব জীবনে তারা প্রেম করছেন বলেও খবর।
