ভালোবাসা, সংসার আর বয়স বাড়ার গল্পকে এবার একেবারে অন্যভাবে তুলে ধরলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা একটি মজার ছন্দ মুহূর্তের মধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। বাস্তব জীবনের নানা অনুভূতিকে সহজ ভাষায় তুলে ধরায় পোস্টটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
অপরাজিতার লেখা সেই ছন্দে উঠে এসেছে দাম্পত্য জীবনের টুকরো টুকরো মুহূর্ত, সময়ের সঙ্গে সম্পর্কের বদল এবং বয়স বাড়লেও একে অপরের প্রতি ভালোবাসা অটুট থাকার কথা। রসিকতার মোড়কে লেখা হলেও, অনেকেই এর মধ্যে খুঁজে পেয়েছেন জীবনের বাস্তব অভিজ্ঞতার ছোঁয়া।
পোস্টটি প্রকাশ্যে আসার পর কমেন্টে প্রশংসার বন্যা বইতে শুরু করে। অনুরাগীদের একাংশ জানান, এই ধরনের সহজ অথচ অর্থবহ লেখা পড়ে তাঁদের খুব ভালো লেগেছে। অনেকেই আবার নিজের দাম্পত্য জীবনের সঙ্গে সেই কথাগুলোর মিলও খুঁজে পেয়েছেন।
অভিনেত্রী লিখেছেন, প্রেম কত রকম হয়ে জীবনে হাজির হয়,
কখনও চুপিচুপি ঢোকে, কখনও ভীষণ শব্দময়।
কখনও গান গেয়ে আসে, কখনও নাচে তালে,
কখনও আবার হৃদয় ভেঙে বসিয়ে রাখে জ্বালে।
স্কুলের প্রেম—খাতার পেছনে নাম আর গোলাপ আঁকা,
কলেজের প্রেম—ক্যান্টিনজুড়ে “তুমিই আমার একা”।
বিয়ের প্রেমটা আলাদা ভাই, সে বড় সত্যবাদী—
গোলাপ সরিয়ে হাতে ধরায় বাজারের লম্বা ফর্দখানি!
বাকি প্রেমে চোখ থাকে বন্ধ, সবকিছু লাগে ভালো,
বিয়ের প্রেমে চোখ খুলে যায়—কোথায় গেল সেই আলো!
প্রেমের মাশুল সময় বুঝিয়ে দেয় হাড়ে হাড়ে,
তবু মানুষ নতুন প্রেমে আবার ঝাঁপ দেয় তাড়াতাড়ি!
বয়স পঞ্চাশ, হাঁটুতে ব্যথা, চশমা লাগে চোখে,
তবু প্রেম এলে মনটা গিয়ে ক্লাস এইটেই ঢোকে।
ফোনে “হাই” এলেই বুক ধড়ফড়, মুখে ফুটে হাসি—
প্রেম আসলে বয়স মানে না, শুধু বানায় সর্বনাশী!
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনা এবং জীবনের ছোট ছোট মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন অপরাজিতা। তাঁর সহজ-সরল উপস্থাপনাই বরাবর দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।
আরও পড়ুনঃ “চোখের জল ধরে রাখতে পারিনি, মনে হচ্ছিল যেন আমার নিজের পরিবারের কেউ অসু’স্থ!” “কমলা খবরটা পেয়েই পাথর হয়ে গেলেন, যেভাবে রাজু ভেঙে পড়ল, আজকের পর্বটা ভীষণ কষ্টের ছিল!” শ্রীনিবাসের দুর্ঘ’টনার পর কমলা থেকে রাজু, ঠাম্মির কান্নায়, আবেগে ভাসলেন ‘কমলা নিবাস’-এর দর্শকরা! আপনাদের কেমন লাগল এই পর্ব?
সব মিলিয়ে ভালোবাসা, বিবাহিত জীবন এবং সময়ের পরিবর্তনকে কেন্দ্র করে অপরাজিতা আঢ্যের এই ব্যতিক্রমী পোস্ট এখন নেটদুনিয়ায় বেশ ভাইরাল। মজার ছলে বলা কয়েকটি লাইনই অনুরাগীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ভাবিয়েও তুলেছে।
