জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি ভীষন হতাশ…প্রটেস্ট করা প্রয়োজন কিন্তু সেটার ভঙ্গিমাটা কেমন হবে, সেটা জানা খুব জরুরী!” প্রধানমন্ত্রীর বিকৃ’ত পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্রকে নিয়ে মুখ খুললেন মৌবনী সরকার! পিসি সরকার জুনিয়রের কন্যা, কড়া ভাষায় স্পষ্ট করলেন নিজের অবস্থান?

শ্রীলেখা মিত্রকে ঘিরে সাম্প্রতিক পোস্টার বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন পিসি সরকার জুনিয়রের কন্যা মৌবনী সরকার। ইন্ডাস্ট্রির অনেকেই ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে মৌবনীও এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নতুন দিল্লিতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ঢেউ কলকাতাতেও পৌঁছয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল দেখা যায়। এমনই এক মিছিলে অংশ নিতে গিয়ে শ্রীলেখার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি একটি পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন, যাতে নরেন্দ্র মোদীর একটি বিকৃত কার্টুন ব্যবহার করা হয়েছে।

এই ছবি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি শুধু ট্রোল বা কটাক্ষেই সীমাবদ্ধ থাকেনি, শ্রীলেখার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও দায়ের হয়। যদিও অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তবুও বিতর্ক থামেনি। ইন্ডাস্ট্রির নানা মহল থেকেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া উঠে আসে।

এই প্রসঙ্গে মৌবনী সরকার বলেন, তিনি ব্যক্তিগতভাবে শ্রীলেখাকে খুব পছন্দ করেন, তবে এই ঘটনার জন্য হতাশ হয়েছেন। তাঁর মতে, জীবনে ওঠানামা থাকেই এবং এটি হয়তো শ্রীলেখার খারাপ সময়। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে ভঙ্গিমা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আরও সংযত হওয়া উচিত ছিল।

প্রতিবাদ প্রসঙ্গে মৌবনী জানান, প্রতিবাদ করা জরুরি হলেও তা সুন্দর ও শালীনভাবে করা উচিত। নতুন প্রজন্ম নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন, তাঁর মতে এখন অনেকেই সম্মান দিতে ভুলে যাচ্ছে। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মৌবনী সরকার সৌম্য রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে সংসার জীবন উপভোগ করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page