জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ঘরে বাইরে’র চরিত্র বাছাই ছিল ভুল? লেজেন্ডারি ছবিতে সত্যজিৎ রায়ের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন খোদ ভিক্টর ব্যানার্জি! ‘আমি সন্দীপ, সৌমিত্রদা নিখিলেশ হলে ছবিটা সুপারহিট হত’ এত বছর পেরিয়ে কেন এমন দাবি অভিনেতার? তবে কী রয়েছে কোন‌ও ক্ষোভ?

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ আজও অন্যতম আলোচিত এবং সম্মানিত ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা ১৯৮৪ সালে মুক্তি পায়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং স্বদেশি আন্দোলনের পটভূমিতে তৈরি এই ছবিতে ব্যক্তিগত সম্পর্ক, আদর্শ, জাতীয়তাবাদ এবং এক নারীর মানসিক টানাপোড়েনকে অসাধারণভাবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। ছবিতে বিমলার চরিত্রে অভিনয় করেন স্বাতীলেখা চট্টোপাধ্যায়, নিখিলেশের চরিত্রে ভিক্টর ব্যানার্জি এবং সন্দীপের ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মুক্তির পর দেশ বিদেশে ছবিটি প্রশংসিত হয় এবং বাংলা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে আজও সমানভাবে সমাদৃত।

তবে এত বছর পর সেই ছবির চরিত্র নির্বাচন নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাস, ‘ঘরে বাইরে’ ছবিতে চরিত্র বণ্টন অন্যভাবে হলে ছবির ফল আরও ভালো হতে পারত। অভিনেতার কথায়, যদি তিনি সন্দীপের চরিত্রে অভিনয় করতেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় নিখিলেশের ভূমিকায় থাকতেন, তাহলে ছবিটি আরও বেশি জনপ্রিয় হতো। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর আবারও নতুন করে আলোচনা শুরু হয় এই কালজয়ী সিনেমাকে ঘিরে।

victor

সাক্ষাৎকারে ভিক্টর ব্যানার্জি স্পষ্ট ভাষায় বলেন, “সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’তে আমি যদি ‘সন্দীপ’ আর সৌমিত্র চট্টোপাধ্যায় ‘নিখিলেশ’ হতেন, তাহলে ছবিটা সুপারহিট হত! সেই সময় আমি পর্দা কাঁপানো ভিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় কেন জানি মনে করেছিলেন আমাকে অনেকটা দ্বারকানাথের মতো দেখতে, যদিও ঐ চরিত্রটা ওনার আমার থেকেও বেশি ভালো করে ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল!” তাঁর এই মন্তব্যে তিনি মূলত চরিত্র বাছাই নিয়েই নিজের মত প্রকাশ করেন। যদিও তিনি কোথাও সত্যজিৎ রায়ের পরিচালনা বা ছবির মান নিয়ে প্রশ্ন তোলেননি, তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে চরিত্রগুলির শিল্পী নির্বাচন ভিন্ন হলে দর্শকের প্রতিক্রিয়াও অন্যরকম হতে পারত। এই মন্তব্য নিয়েই এখন নতুন করে চর্চা শুরু হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

‘ঘরে বাইরে’ শুধু একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সত্যজিৎ রায়ের পরিচালনা, রবীন্দ্রনাথের গল্প এবং তিন প্রধান শিল্পীর অভিনয় আজও সমানভাবে প্রশংসিত। সেই কারণেই বহু বছর পর ছবির চরিত্র নির্বাচন নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অনেকের মতে, ছবির প্রতিটি চরিত্রই পরিচালক নিজের ভাবনা অনুযায়ী তৈরি করেছিলেন। আবার কেউ কেউ মনে করছেন, একজন অভিনেতা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার অধিকার ভিক্টর ব্যানার্জির অবশ্যই রয়েছে।

ভিক্টর ব্যানার্জির এই মন্তব্যের পর সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মত সামনে এসেছে। একাংশের মতে, সত্যজিৎ রায়ের মতো পরিচালকের চরিত্র নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যথেষ্ট সাহসী মন্তব্য। অন্যদিকে অনেকেই বলছেন, এটি একজন অভিনেতার ব্যক্তিগত মূল্যায়ন মাত্র, এর সঙ্গে ছবির ঐতিহাসিক গুরুত্ব বা সাফল্যের কোনও সম্পর্ক নেই। তবে এত বছর পরও ‘ঘরে বাইরে’ এবং তার চরিত্র নির্বাচন নিয়ে নতুন করে যে বিতর্কের জন্ম হয়েছে, তা আবারও প্রমাণ করে এই ছবির প্রভাব আজও দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মনে অটুট।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page