জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সবার সামনে গান গাওয়াই কি হল কাল? মাঝরাতে স্ত্রীকে একি করতে বাধ্য করল সম্রাট? ভালবাসার আড়ালে সাই’কোগিরি ছাড়াল মাত্রা, ‘কমলা নিবাস’-এ ঝিনুকের জীবনে শুরু ভয়ংকর অধ্যায়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ গল্প এখন নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক পর্বে দেখা গেছে, পথদুর্ঘটনার পর গুরুতর আহত হয়েছিল শ্রীনিবাস। সেই ঘটনার পর গোটা পরিবারকে উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হয়। তবে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শ্রীনিবাস, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে কমলার জীবনেও। কিন্তু একদিকে যখন পরিবারের এই সংকট কাটছে, ঠিক তখনই অন্যদিকে ঝিনুকের জীবনে শুরু হচ্ছে এক নতুন মানসিক যন্ত্রণার অধ্যায়। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকদের একাংশের ধারণা, আগামী দিনে ঝিনুককে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সম্রাটের আচরণও ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই।

নতুন প্রোমোতে দেখা যায়, সম্রাট এবং ঝিনুক একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে উপস্থিত এক ব্যক্তির অনুরোধে ঝিনুক গান গেয়ে শোনায়। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তার গান উপভোগ করলেও বিষয়টি মোটেও ভালোভাবে নেয় না সম্রাট। সে তখন কোনও প্রতিক্রিয়া না দেখালেও ভিতরে ভিতরে প্রবল রেগে যায়। ঝিনুক বুঝতেই পারে না যে, এই ছোট্ট ঘটনাই পরে তার জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বাইরে থেকে শান্ত থাকলেও সম্রাটের মনে জমতে থাকে ক্ষোভ। সেই রাগের প্রকাশ ঘটে রাত গভীর হওয়ার পর।

মাঝরাতে আচমকাই ঝিনুককে ঘুম থেকে ডেকে তোলে সম্রাট। সে ঝিনুককে একই গান গাইতে বলে, যেটি সে অনুষ্ঠানে গেয়েছিল। প্রথমে ঝিনুক ভেবেছিল, সম্রাট হয়তো সত্যিই তার গান শুনতে চাইছে। তাই সে কোনও আপত্তি না করেই গান গাইতে শুরু করে। কিন্তু একটি গান বারবার গাওয়ার নির্দেশ দিতে থাকে সম্রাট। দু-একবার নয়, একই গান বারবার গাইতে গিয়ে ঝিনুকের গলায় কষ্ট শুরু হয়। সে জানায়, আর গান গাওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তার কথা শুনেও একটুও নরম হয় না সম্রাট।

প্রোমোতে আরও দেখা যায়, ঝিনুকের গলায় প্রচণ্ড কষ্ট হলেও সম্রাট তাকে জল পর্যন্ত খেতে দেয় না। বরং জোর করেই আবার গান গাইতে বাধ্য করে। সম্রাটের এই আচরণে আতঙ্কিত হয়ে পড়ে ঝিনুক। সে বুঝতেই পারে না, এটি আদৌ ভালোবাসা, নাকি এক ধরনের মানসিক নির্যাতন। সম্রাট কেন এমন করছে, সেই প্রশ্নই ঘুরতে থাকে তার মনে। দর্শকদের একাংশের মতে, এই আচরণের মধ্য দিয়ে সম্রাটের চরিত্রের এক ভয়ঙ্কর দিক সামনে আসতে চলেছে। ফলে আগামী পর্ব নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছে।

ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ঝিনুকের জীবনে এখন থেকে আরও কঠিন সময় অপেক্ষা করছে। সম্রাটের এই অদ্ভুত আচরণের পিছনে কী কারণ রয়েছে, সেই উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। ৯ থেকে ১১ অগস্ট সম্প্রচারিত হতে চলা পর্বে ঝিনুক এবং সম্রাটের এই ঘটনাক্রম বিস্তারিতভাবে দেখানো হবে। তাই গল্পের পরবর্তী মোড় জানতে দর্শকদের নজর থাকবে জি বাংলার ‘কমলা নিবাস’ ধারাবাহিকের আসন্ন পর্বগুলির দিকে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page