জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা পূজা ব্যানার্জি, প্রকাশ্যে এলো মেয়ের মুখ! দেখেছেন সেই ছবি?

দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পুত্রসন্তানের পর এবার তাঁর কোলে এসেছে কন্যাসন্তান। সুখবরের পাশাপাশি মেয়ের মুখও অনুরাগীদের দেখিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করতেই শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

স্বামী কুণাল বর্মার সঙ্গে নতুন অতিথিকে নিয়ে এখন আনন্দে ভাসছে পূজার পরিবার। চলতি বছরের এপ্রিলেই দ্বিতীয়বার বাবা-মা হতে চলার খবর জানিয়েছিলেন তাঁরা। এরপর থেকেই অনুরাগীদের মধ্যে ছিল কৌতূহল, কবে আসবে সেই বিশেষ মুহূর্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

এর আগে ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন পূজা। সেই সময় তাঁদের পরিবারে এসেছিল পুত্রসন্তান। এবার ছেলে ওশের পর তাঁদের সংসারে এল ছোট্ট কন্যা। নতুন সদস্যকে ঘিরে পরিবারের আনন্দের মুহূর্তই এখন ধরা পড়েছে অভিনেত্রীর সমাজমাধ্যমের পোস্টে।

দ্বিতীয়বার মা হওয়ার আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানও হয়েছিল পূজার। সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর কোলে ছোট্ট মেয়ে পুতুল দেখা গিয়েছিল। তা দেখে অনেকেই অনুমান করেছিলেন, এবার হয়তো কন্যাসন্তানই আসতে চলেছে। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হল।

অভিনয়ের পাশাপাশি এখন মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন পূজা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’, ‘রকি’র মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘দেব কী দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর জীবনে ছেলে ও মেয়েকে নিয়ে শুরু হল নতুন অধ্যায়।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page