জি বাংলার ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্ব ঘিরে এবার বদলে গেল দর্শকদের মতের দিক। যে অঞ্জুকে এর আগেও নিজের সুবিধা নিয়ে বেশি ভাবার জন্য সমালোচনার মুখে পড়তে দেখা গিয়েছে, সেই অঞ্জুর কথাতেই এবার যুক্তি খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ। তাঁদের মতে, অঞ্জু বরাবর স্বার্থপর হলেও ঝিনুককে নিয়ে এবার যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, বাড়ির পরিবেশে এমন কিছু যে ঘটছে, যার কারণে ঝিনুক নিজেই সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সম্ভাবনাটাই এবার জোরালো হয়ে উঠেছে।
আগের পর্বেই দেখা গিয়েছিল, বাড়ির দমবন্ধ পরিস্থিতি আর সম্রাটকে ঘিরে থাকা রহস্যে অতিষ্ঠ হয়ে ঝিনুক শেষ পর্যন্ত পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। সবার নজর এড়িয়ে শাড়ি দিয়ে দড়ি তৈরি করে জানলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় সে। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি। সম্রাট ঝিনুককে দেখতে পেয়ে তাকে আটকে দেয় এবং পরিষ্কার জানিয়ে দেয়, সে কিছুতেই ঝিনুককে এভাবে চলে যেতে দেবে না। সেই ঘটনার পর থেকেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, এমন কী ঘটছে যে ঝিনুক নিজের বাড়ি ছেড়ে এভাবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে?
এই প্রশ্নটাই এবার অঞ্জু পরিবারের সামনে তুলে ধরেছে। তার বক্তব্যের মূল কথা, ঝিনুক এমনি এমনি বাড়ি ছেড়ে পালিয়ে যাবে না। সম্রাটের ব্যবহারের পিছনে এমন কিছু নিশ্চয়ই রয়েছে, যার কারণে ঝিনুক এই পরিস্থিতিতে পড়েছে। কিন্তু অঞ্জুর এই কথায় কান দেওয়ার বদলে কমলা কার্যত মেয়ের উপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে। আর এখানেই দর্শকদের একাংশ কমলার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের মতে, মা-বাবা হয়েও কমলা ও শ্রীনিবাস যে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন না, অঞ্জু অন্তত সেই জায়গাটা দেখতে পাচ্ছে।
দর্শকদের আরও বক্তব্য, সম্রাটকে নিয়ে পরিবারের এতটা অন্ধ বিশ্বাসই হয়তো আসল সমস্যা। সবার সামনে সম্রাট একজন আদর্শ জামাইয়ের মতো আচরণ করে, তাই তার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলেই পরিবারের লোকেরা তা বিশ্বাস করতে চাইছে না। কিন্তু বাইরের মানুষের সামনে একজনের যে চেহারা, ব্যক্তিগত জীবনে তার আচরণ সবসময় যে একই হবে, এমনটা তো নয়। ঝিনুকের পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটার পরও যদি সবাই শুধু সম্রাটের ভালো দিকটাই দেখতে চায়, তাহলে মেয়েটির পরিস্থিতিটা বোঝা কীভাবে সম্ভব, এমন প্রশ্নই তুলছেন দর্শকরা।
আরও পড়ুনঃ প্রয়া’ত ‘দামু’র পরিচালক! স্বাধীনতার পরের দিনই সিনেমা জগতকে শোকস্ত’ব্ধ করে চলে গেলেন পরিচালক রাজ সেন
ফলে এবার অঞ্জুকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াতেও এসেছে বড় পরিবর্তন। যে চরিত্রকে কিছুদিন আগেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকার কারণে কটাক্ষ করেছিলেন অনেকে, সেই অঞ্জুর ঝিনুককে নিয়ে প্রশ্ন তোলাকেই এবার যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করছেন তাঁরা। কারণ, ঝিনুকের শাড়ি দিয়ে দড়ি বানিয়ে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নিছক কোনও ছোটখাটো অভিমান বলে উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখার, কমলা ও শ্রীনিবাস অঞ্জুর কথাগুলো সত্যিই ভেবে দেখেন কি না এবং সম্রাটের আড়ালে থাকা আসল সত্যি শেষ পর্যন্ত তাঁদের সামনে আসে কি না।
