ভোটের সময় একে অপরের বিরুদ্ধে সরব থাকেন, রাজনৈতিক মতেও রয়েছে বিস্তর পার্থক্য। কিন্তু এবার সেই পরিচিত ছবি বদলে গেল। দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’র মঞ্চে একসঙ্গে দেখা গেল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত মুখদের। নতুন সিজনের একটি প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
এই বিশেষ পর্বে হাজির হয়েছেন তৃণমূলের মদন মিত্র ও কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে দেখা যাবে বিজেপির বরাহনগরের বিধায়ক সজল ঘোষ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীকেও। আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিধানসভায় সিপিআইএমের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানও অংশ নিয়েছেন এই বিশেষ পর্বে।
রাজনৈতিক মঞ্চে যাঁদের মধ্যে মতের অমিল দেখা যায়, তাঁদেরই এবার একেবারে অন্য মেজাজে দেখা যাবে। ভোটের লড়াই বা রাজনৈতিক তর্কের বদলে ‘দাদাগিরি’র ট্রফি জেতার লড়াইয়ে নামবেন তাঁরা। মদন মিত্রের রসিকতা, কুণাল ও সজলের কথার লড়াই এবং নওশাদের উপস্থিতি মিলিয়ে পর্বটি বেশ জমজমাট হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
এই সিজনে ‘দাদাগিরি’র সঞ্চালকের আসনে রয়েছেন অভিনেতা ও সাংসদ দেব। দীর্ঘদিন এই শোয়ের সঞ্চালকের দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর জায়গায় দেবকে নতুন ‘দাদা’ হিসেবে দেখছেন দর্শকরা। তার মধ্যেই রাজনীতির বিভিন্ন দলের নেতাদের এক মঞ্চে হাজির করার এই বিশেষ পর্বে শোয়ের আকর্ষণ আরও বেড়েছে।
আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রির দা’লাল!’ বিভিন্ন মেয়ের জন্য ক্লা’য়েন্ট ধরে দেয়! ‘আমাকেও ক্লায়েন্টের খরচে বিদেশ যাওয়ার প্রস্তাব দিয়েছিল!’স্যান্ডি সাহার বিরুদ্ধে বিস্ফো’রক তিথি
‘দাদাগিরি’ সাধারণত প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হয়। তবে রাজনৈতিক নেতাদের নিয়ে তৈরি এই বিশেষ পর্বটি ঠিক কবে টেলিভিশনের পর্দায় দেখা যাবে, তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের অপেক্ষা এখন সেই বিশেষ পর্বের সম্প্রচারের দিন ঘোষণার দিকে।
