রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তাঁকে ঘিরে সামনে এল এক নতুন তথ্য। এতদিন ব্যক্তিগত বিষয়টি নিয়ে নীরব থাকার পর এক অভিনেত্রী এবার রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এবার সেই সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন তিনি।
ওই অভিনেত্রীর দাবি, মৃত্যুর আগে কয়েক মাস রাহুলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। গত মার্চে হোলির দিন ভোরে রাহুল বাইক নিয়ে তাঁর বাড়িতে এসেছিলেন বলেও জানান তিনি। সারারাত শুটিং করার পরও তাঁকে নিয়ে শহরে ঘুরতে বেরিয়েছিলেন রাহুল। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি, সেই সময় রাহুল তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছিলেন।
জানা গিয়েছে, তাঁর প্রয়াত স্বামী অরিদীপ্তর সঙ্গে রাহুলের ছোটবেলার বন্ধুত্ব ছিল। অরিদীপ্তর মৃত্যুর পরই রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ আরও বাড়ে। পরে উত্তরবঙ্গে একটি ছবির শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি করেছেন ওই অভিনেত্রী। তাঁর কথায়, সম্পর্কের বিষয়টি রাহুলের কাছেও গোপন ছিল না। ভবিষ্যতে দুজনে একসঙ্গে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানানোর পরিকল্পনাও করেছিলেন।
রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ওই অভিনেত্রীর দাবি, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সুন্দর বন্ধুত্ব ছিল এবং রাহুলের জীবনে তাঁর গুরুত্বও তিনি বুঝতেন। রাহুল তাঁকে কোনওভাবে ধোঁকা দিয়ে সম্পর্কে জড়াননি বলেও দাবি করেছেন তিনি। দুর্ঘটনার দিনও রাহুলের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে জানিয়েছেন। শেষ শটের আগে সমুদ্রের হাওয়া নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছিল।

আরও পড়ুনঃ “শ্রীময়ীর শারীরিক, মানসিক পরিবর্তন দেখে ওর প্রতি শ্রদ্ধা জন্মেছে” তৃতীয় বউয়ের মাতৃত্ব নিয়ে আবেগঘন কাঞ্চন! “ন্যাকামি! তাহলে প্রথম সন্তানের মাকে নিয়ে এত উদাসীনতা কেন?” পিঙ্কির প্রসঙ্গ টেনে কাঞ্চনকে ধু’য়ে দিল নেটপাড়া!
রাহুলের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন ওই অভিনেত্রী। তাঁর কথায়, সম্পর্কের কথা স্বীকার না করলে রাহুলের প্রতি অন্যায় করা হবে। এতদিনের নীরবতা ভেঙে তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় রাহুলের ব্যক্তিগত জীবন। আর যাঁকে ঘিরে এত আলোচনা, তিনি হলেন মডেল অভিনেত্রী মৌমিতা পণ্ডিত।
