জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খুলে গেল সম্রাটের মুখোশ! সে খু’নী জেনে গেল ঝিনুক? সকলের সামনে সম্রাটকে চ’ড় মা’রল ঝিনুক! সত্যিই কি তবে বদলে যাচ্ছে ‘কমলা নিবাসে’র গল্প?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ এখন একের পর এক নতুন মোড় আসছে। একদিকে পল্লবীর জীবন নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন, অন্যদিকে সম্রাটের বাড়িতে ক্রমশ অস্বস্তিতে পড়ছে ঝিনুক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঝিনুকের কাছের মানুষদেরও সম্রাট সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনই এক ঘটনায় ঝিনুকের পরিচিত এক যুবককে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে সম্রাটের বিরুদ্ধে।

ঘটনার পর হাসপাতালে পুলিশের সামনে ওই যুবক সম্রাটকে শনাক্ত করে। বিষয়টি জানতে পেরে কার্যত ভেঙে পড়ে ঝিনুক। সম্রাট যে এমন কাজ করতে পারে, তা বিশ্বাস করতে পারছিল না সে। এরপরই নতুন প্রমোয় দেখা যায় একেবারে অন্য ছবি। রাগে ফেটে পড়ে সকলের সামনে সম্রাটের গালে সপাটে চড় মারে ঝিনুক। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ধারাবাহিকের নতুন মোড় নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

তবে প্রমোর এই দৃশ্য নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। অনেক দর্শকের ধারণা, ঝিনুকের হাতে সম্রাটের চড় খাওয়ার ঘটনাটি বাস্তবে ঘটেনি। বরং সেটি সম্রাটের স্বপ্নও হতে পারে। কারণ এর আগেও ধারাবাহিকে সম্রাটকে এমন বেশ কিছু স্বপ্ন দেখতে দেখা গিয়েছে। দর্শকদের একাংশের মতে, এখনই যদি ঝিনুক সব সত্যি জেনে যায় এবং সম্রাটের আসল রূপ প্রকাশ্যে চলে আসে, তাহলে গল্পের মূল রহস্য অনেকটাই শেষ হয়ে যাবে।

এদিকে ঝিনুকের বড় দিদির ঘটনাটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সম্রাটের বাড়িতে আড়ি পাততে গিয়ে তাঁর হাতে ধরা পড়েছিলেন তিনি। পরে সেখান থেকে কোনওরকমে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন এবং অজ্ঞান হয়ে যান। তাঁকে এই অবস্থায় দেখে পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। এখন প্রশ্ন, সম্রাটের বাড়িতে ঠিক কী ঘটেছিল, তা কি তিনি পরিবারের কাছে জানাবেন? আর তিনি কি সম্রাটকে চিনতে পেরেছেন?

তাই নতুন প্রমো সামনে আসার পর ‘কমলা নিবাস’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। ঝিনুক সত্যিই সম্রাটকে চড় মেরেছে, নাকি পুরো ঘটনাটাই স্বপ্ন, তা এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে ঝিনুকের দিদি কি সম্রাটের আসল পরিচয় ফাঁস করে দেবেন, সেই প্রশ্নও রয়েছে। এই রহস্যের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page