জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুলিশগিরি করতে ব্যস্ত উজি! অন্যদিকে ঋষির জীবনে আগমন তৃতীয় নারীর! বোনের সংসার বাঁচাতে কি পারবে নিশা? নাকি ফের ধা’ক্কা খাবে উজি?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গল্প দুই বোনকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। শুরু থেকেই শ্রুতি ও আরাত্রিকার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এতদিন দুই বোনের সম্পর্ক এবং তাঁদের জীবনের নানা ওঠাপড়াই ছিল গল্পের মূল আকর্ষণ। এবার সেই গল্পেই আসছে নতুন মোড়। উজি ঋষির জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন নারী, যার আগমনে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ঋষির জন্মদিন উপলক্ষে বাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। কিন্তু সেই আনন্দের মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। দরজা খুলে দেখা যায়, মদ্যপ অবস্থায় একটি মেয়ের কাঁধে ভর দিয়ে বাড়িতে ফিরছে ঋষি। ওই তরুণী পরিবারের সদস্যদের জানায়, ঋষি হঠাৎ তাঁর গাড়ির সামনে চলে এসেছিলেন। তাই তাঁকে বিপদ থেকে উদ্ধার করে নিজের সঙ্গেই বাড়িতে নিয়ে এসেছে সে।

ঋষিকে বাড়িতে পৌঁছে দেওয়া ওই তরুণীর নাম সুদেষ্ণা। নিজের পরিচয় দিতে গিয়ে সে জানায়, সে শুভেন্দু চক্রবর্তীর মেয়ে। এদিকে বোনের স্বামীকে ওই অবস্থায় দেখে নিশা বারবার উজিকে ফোন করতে থাকে। কিন্তু উজি ফোন না ধরায় পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। অন্যদিকে উজিকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় এবং সেই কথোপকথনের মধ্যেও সুদেষ্ণার নাম উঠে আসে। ফলে প্রশ্ন উঠছে, দুই জায়গায় উল্লেখ করা সুদেষ্ণা কি একই ব্যক্তি?

নতুন চরিত্রটির আগমন যে উজি ও ঋষির জীবনে বড় পরিবর্তন আনতে পারে, তার ইঙ্গিত মিলেছে প্রোমোতেই। সুদেষ্ণার সঙ্গে ঋষির সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঋষির ব্যস্ততার সুযোগ নিয়ে কেউ যদি তাঁর সংসারে জায়গা করে নিতে চায়, তাহলে দিদি হিসেবে নিশা কীভাবে পরিস্থিতি সামলাবেন, সেটাই এখন দেখার। বোনের সংসার রক্ষা করতে তিনি কতটা সফল হন, সেই প্রশ্নও উঠছে।

‘জোয়ার ভাঁটা’র নতুন এই পর্বে গল্প কোন দিকে মোড় নেয়, তার উত্তর মিলবে ২৪ অগস্টের পর্বে। সুদেষ্ণার পরিচয়, ঋষির সঙ্গে তাঁর সম্পর্ক এবং নিশার পরবর্তী পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এতদিন দুই বোনের গল্পে যে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন ছিল, এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সম্পর্কের সমীকরণ। ফলে ধারাবাহিকের আগামী পর্বগুলি দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হতে চলেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page