বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জিৎ। পর্দায় তাঁর জনপ্রিয়তা এবং তারকাখ্যাতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে বাড়ির পরিবেশ একেবারেই আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিৎ জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছে তিনি কখনও সুপারস্টার হিসেবে বিশেষ কোনও সুবিধা পান না। বাড়িতে সবাই তাঁকে পারিবারিক সম্পর্কের ভিত্তিতেই দেখেন।
জিতের কথায়, ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা তাঁর কাছে খুব কঠিন নয়। কারণ বাড়িতে তাঁকে কখনও অভিনেতা বা হিরো হিসেবে আলাদা করে দেখা হয় না। বরং ছেলে, ভাই এবং পরিবারের সদস্য হিসেবেই তাঁর পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন পরিবেশই তিনি পছন্দ করেন বলেও জানিয়েছেন অভিনেতা।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, জিতের বাড়িতে তাঁর তারকাজীবনের বিশেষ কোনও চিহ্ন নেই। অভিনেতার দাবি, চারতলা বাড়ির কোথাও তাঁর সিনেমার পোস্টার বা সাফল্যের ছবি রাখা নেই। এমনকি পুরস্কার গ্রহণের ছবিও দেখা যাবে না সেখানে। নিজের পেশাগত সাফল্যকে বাড়ির জীবনের সঙ্গে মিশিয়ে না ফেলতেই সম্ভবত এই স্বাভাবিক পরিবেশ বজায় রেখেছেন তিনি।
জিৎ একটি যৌথ পরিবারে থাকেন। তিন ভাই, তাঁদের স্ত্রী ও সন্তানদের পাশাপাশি মা-বাবাকেও নিয়ে একসঙ্গেই তাঁদের সংসার। সিনেমায় আসার আগে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তাই দীর্ঘ তারকাজীবনের পরেও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং জীবনযাপন যে খুব সাধারণ, সেই কথাই উঠে এসেছে অভিনেতার বক্তব্যে।
আরও পড়ুনঃ দেবের সঙ্গে অতিরিক্ত ঘনি’ষ্ঠতায় নাকি রাজের সঙ্গে দূরত্ব বেড়েছে শুভশ্রীর! রটেছিল গুঞ্জন! বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে হাতে হাত ধরে একসঙ্গে রাজ-শুভশ্রী
এদিকে জিতের সাম্প্রতিক ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। সিনেমার সাফল্যের মধ্যেই অভিনেতার ব্যক্তিগত জীবনের এই সহজ ছবি নতুন করে সামনে এসেছে। পর্দায় তিনি যতই বড় তারকা হোন না কেন, বাড়ির চার দেওয়ালের মধ্যে যে তিনি পরিবারের আর পাঁচজন সদস্যের মতোই থাকেন, সেই কথাই স্পষ্ট করেছেন জিৎ।
