জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দেবকে দেখে লজ্জায় লাল ‘নিশা’! পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই ফ্যানগার্ল মোমেন্ট শ্রুতি ও আরাত্রিকার! এবার কী দেবের ছবিতে দেখা যাবে এই দুই নায়িকাকেও?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দেবকে এক ঝলক দেখলেই অনুরাগীদের উচ্ছ্বাস বেড়ে যায়। তবে এবার তাঁর দেখা পেয়ে উচ্ছ্বসিত হলেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীও। জি বাংলার এক বিশেষ অনুষ্ঠানে দেবের সঙ্গে দেখা হয় ‘জোয়ার ভাঁটা’র শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা।

অনুষ্ঠানে দেবকে দেখেই তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি দুই অভিনেত্রী। শ্রুতিকে দেখা যায় কালো রঙের হ্যান্ডলুম শাড়িতে। দেবের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় তিনি বেশ লজ্জা পেয়ে যান। এমনকি হাসতে হাসতে হাত দিয়ে মুখ ঢাকতেও দেখা যায় তাঁকে।

অন্যদিকে আরাত্রিকাও দেবের সঙ্গে দেখা করে নিজের আনন্দ লুকিয়ে রাখতে পারেননি। সাদা টিস্যু শাড়িতে সেজে দেবের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন তিনি। পরে সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিনেত্রী মজার ছলে লেখেন, এই ছবির জন্য আলাদা করে ক্যাপশনের আদৌ কোনও প্রয়োজন আছে কি না।

আরাত্রিকার সেই পোস্টে অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ কেউ দেব ও আরাত্রিকাকে একসঙ্গে ছবিতে দেখার ইচ্ছাপ্রকাশ করেন। আবার অনেকে অভিনেত্রীকে দেবের বিপরীতে নায়িকা হওয়ার পরামর্শও দেন। উল্লেখ্য, দেবের সাম্প্রতিক কয়েকটি ছবিতে ছোটপর্দা থেকে উঠে আসা একাধিক অভিনেত্রীকে দেখা গিয়েছে।

এদিনের অনুষ্ঠানে ‘জোয়ার ভাঁটা’র অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। শ্রুতি ও আরাত্রিকার পাশাপাশি তাঁদের অনস্ক্রিন সহ-অভিনেতারাও অনুষ্ঠানে যোগ দেন। আড্ডা, খুনসুটি এবং প্রিয় তারকাদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে জমে ওঠে সন্ধ্যা। দেবকে কাছে পেয়ে দুই অভিনেত্রীর এই ফ্যানগার্ল মুহূর্তই এখন নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page