জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জীবনে বার বার যৌ’ন হেন’স্থার শি’কার হয়েছে! হাসির আড়ালে লুকিয়ে যন্ত্র’ণা! জিতুর সঙ্গে ঝামে’লার পর ছোটবেলার ভয়’ঙ্কর স্মৃতি প্রকাশ্যে আনলেন লাফটারসেন

সোশ্যাল মিডিয়ায় মজার মজার ভিডিয়ো করে দর্শকদের হাসান তিনি। কিন্তু সেই হাসিখুশি মানুষটির জীবনের একটা অধ্যায় যে এতটা যন্ত্রণাদায়ক, তা ‘বিগ বস বাংলা’র ঘরে না এলে হয়তো জানতেই পারতেন না দর্শক। জিতু কমলের সঙ্গে তুমুল ঝামেলার পর আচমকাই কান্নায় ভেঙে পড়েন লাফটারসেন ওরফে নিরঞ্জন মণ্ডল। প্রথমে তাঁর আচরণ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু পরে অনুষ্কা ও ঝিলমের সঙ্গে কথোপকথনে নিজের ছোটবেলার এমন এক অভিজ্ঞতার কথা জানান নিরঞ্জন, যা তাঁর বর্তমান প্রতিক্রিয়ার পিছনের কারণ কিছুটা স্পষ্ট করে দেয়।

ঘটনার সূত্রপাত ‘সোনার বিস্কুট’ টাস্ককে কেন্দ্র করে। খেলার সময় রাজবীর, দুর্নিবার, জিতু, সোনামণি, সোহিনী এবং তনুশ্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই সময় জিতু কমল এবং নিরঞ্জনের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিরঞ্জনের অভিযোগ ছিল, জিতু ইচ্ছাকৃতভাবে তাঁর ব্যক্তিগত অঙ্গে হাত দিয়েছিলেন। অন্যদিকে জিতু সেই অভিযোগ অস্বীকার করেন এবং জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। এরপরই জিতুর মুখে ‘মিথ্যেবাদী’ শব্দটি শুনে নিজেকে আর সামলাতে পারেননি নিরঞ্জন। বাগানে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি, এমনকী রাগের বশে আশপাশের জিনিসপত্র ভাঙচুরও করেন। পরে উইকেন্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

তবে নিরঞ্জনের দাবি, তাঁর এতটা ভেঙে পড়ার পিছনে শুধুমাত্র ওই দিনের ঘটনা ছিল না। ছোটবেলার একাধিক তিক্ত অভিজ্ঞতা আচমকাই তাঁর মনে ফিরে এসেছিল। অনুষ্কা এবং ঝিলমের সঙ্গে কথায় নিরঞ্জন জানান, ছোটবেলায় একাধিক পুরুষের যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, ছোট থেকেই তাঁর কথা বলা বা চলাফেরার মধ্যে কিছুটা মেয়েলি ভাব ছিল। সেই কারণেই যখন তিনি ওই ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তখনও তাঁকেই উল্টে মিথ্যেবাদী বলা হয়েছিল বলে জানান তিনি। ফলে বিগ বসের ঘরে একই শব্দ আবার শুনে পুরনো সেই যন্ত্রণা তাঁর মনে ফিরে আসে।

নিরঞ্জন আরও স্পষ্ট করে জানান, খেলতে গিয়ে ভুল করে কারও গায়ে হাত লেগে যাওয়া এবং ইচ্ছাকৃতভাবে কোনও জায়গায় হাত দেওয়া এক বিষয় নয়। কিন্তু তাঁর অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দেওয়াটাই তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। কারণ অতীতেও নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে কথা বলার সময় একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বলে তাঁর দাবি। তাঁর এই স্বীকারোক্তির পর অনুষ্কা ও ঝিলমও চুপ হয়ে যান। ‘বিগ বস বাংলা’র ঘরে এতদিন যাঁকে মূলত হাসি-মজার মানুষ হিসেবেই দেখা যাচ্ছিল, তাঁর জীবনের এই অন্ধকার অধ্যায় প্রকাশ্যে আসার পর তাঁর অন্য এক দিকও সামনে এল।

Piya Chanda

                 

You cannot copy content of this page