সৃজলা-দুর্নিবারের সম্পর্ক নিয়ে রণিতার অভিযোগ, সত্যি নাকি মিথ্যে বলছেন অভিনেত্রী? ‘দাদার দরবারে’ একের পর এক প্রশ্নে অস্বস্তিতে রণিতা! অনুষ্কার পর ফের একজনকে মি’থ্যেবাদী প্রমাণ করার চেষ্টা সৌরভ গাঙ্গুলীর? ক’টাক্ষ নেট পাড়ার

‘বিগ বস বাংলা’র বাড়িতে নতুন করে বিতর্কের কেন্দ্রে রণিতা দাস। দুর্নিবার সাহা এবং সৃজলা গুহর ঘনিষ্ঠতা নিয়ে তাঁর মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। রণিতার দাবি, সৃজলার সঙ্গে দুর্নিবারের সম্পর্কের সমীকরণ নিয়ে তাঁর উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এমনকী দুর্নিবারকে সতর্ক করার পিছনেও ছিল তাঁর ব্যক্তিগত জীবনের কথা। কিন্তু রণিতার এই বক্তব্য কি আদৌ সত্যি? নাকি বাড়ির ভিতরে নিজের মতো করে একটি ধারণা তৈরি করছেন তিনি? শনিবারের ‘দাদার দরবারে’ ঠিক এই বিষয়টিই সামনে আনলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। রণিতার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে কার্যত তাঁকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলেন দাদা।

বিগ বসের বাড়িতে প্রবেশের পর থেকেই রণিতা বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে কথাবার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিশেষ করে দুর্নিবার ও সৃজলার বন্ধুত্ব নিয়ে তাঁর মন্তব্য নজর কেড়েছে। দুর্নিবারের স্ত্রী এবং সন্তান রয়েছেন। সেই জায়গা থেকেই গায়কের আচরণ নিয়ে তাঁকে সতর্ক করেছিলেন রণিতা। তাঁর কথায়, সৃজলার সঙ্গে দুর্নিবারের অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে বাইরে কী ধরনের আলোচনা হতে পারে, তা ভাবা উচিত। এই মন্তব্যের পর থেকেই বাড়ির ভিতরে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। তবে রণিতার বক্তব্যের পিছনে ঠিক কতটা সত্যতা রয়েছে, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

শনিবারের বিশেষ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের সামনে একাধিক পুরনো মন্তব্য ও ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। কে কখন কাকে নিয়ে কী বলেছিলেন, সেই বিষয়গুলি নিয়েই চলতে থাকে আলোচনা। সেখানেই রণিতার বক্তব্য এবং তাঁর দাবির সঙ্গে অন্যদের কথার মিল খুঁজতে চান সৌরভ। ফলে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে অভিনেত্রীর জন্য। দাদার প্রশ্নের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হয় তাঁকে। রণিতার কথা এবং বাড়ির অন্য সদস্যদের বক্তব্যের মধ্যে কোথায় ফারাক, সেটাই স্পষ্ট করার চেষ্টা করেন সৌরভ।

আসলে বিগ বসের বাড়িতে কে কী বলছেন, আর বাইরে সেই কথার কী অর্থ দাঁড়াচ্ছে, তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে প্রায়ই ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। দুর্নিবার ও সৃজলার বন্ধুত্ব নিয়েও তেমনই নানা ব্যাখ্যা সামনে এসেছে। রণিতা নিজের জায়গা থেকে যে সতর্কবার্তা দিয়েছিলেন, সেটিকে সৌরভ কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে রণিতার বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলে দাদা যে ভাবে বিষয়টি যাচাই করতে চেয়েছেন, তা পর্বের অন্যতম আলোচ্য হয়ে উঠেছে।

তবে সৌরভের প্রশ্নের মুখে পড়েও রণিতা নিজের বক্তব্য থেকে কতটা সরে এসেছেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুর্নিবারের ব্যক্তিগত জীবন এবং সৃজলার সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে বিতর্ক কি এখানেই থামবে, নাকি আগামী দিনে আরও বড় কোনও অশান্তির সূত্রপাত হবে? আপাতত সেই দিকেই নজর ‘বিগ বস বাংলা’র দর্শকদের।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page