‘মেয়েটা কী দেখে বড় হয়েছে? পুরুষরা দীর্ঘদিন ধরেই নারীদের হাতে অত্যা’চারিত’ নন্দিনী দত্তের আচরণে তীব্র ক্ষোভ, বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন পুরুষ সমাজ কর্মী নন্দিনী ভট্টাচার্য

‘বিগ বস বাংলা’র ঘরে নন্দিনী দত্তের আচরণ ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। রাজবীর দে-র সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন এবং একাধিকবার শারীরিকভাবে আক্রমণ করার দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একাংশ। শেষ পর্যন্ত এই ঘটনার জেরেই শো থেকে বিদায় নিতে হয়েছে নন্দিনীকে।

উল্লেখ্য , সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর আচরণে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এবার এই বিতর্কে মুখ খুললেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী দত্তের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাঁর মন্তব্য, ‘এটা স্বভাব, মেয়েটা কী দেখে বড় হয়েছে?’ তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

nandini bhattacharjee reacts to nandini dutta behaviour

এই প্রসঙ্গে নন্দিনী ভট্টাচার্যের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। কারণ, বিগ বসের ঘরে নন্দিনী দত্ত ও রাজবীরের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রথম থেকেই আলোচনা চলছিল। কখনও তাঁদের ঘনিষ্ঠতা, কখনও মনোমালিন্য, আবার কখনও ঝগড়া, সব মিলিয়ে দু’জনের সম্পর্ক দর্শকদের নজরে ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সেই সম্পর্কের সমীকরণ অন্য মাত্রা পেয়েছে। রাজবীরের গায়ে নন্দিনীর হাত তোলার দৃশ্য প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের প্রশ্ন, একই ঘটনা কোনও পুরুষ প্রতিযোগী ঘটালে কি তাঁকেও এতটা ছাড় দেওয়া হত?

উল্লেখ্য, নন্দিনী দত্তের আচরণ নিয়ে শুধু দর্শকরাই নন, বিনোদন জগতের একাংশও সরব হয়েছেন। সমাজমাধ্যমে অনেকেই এই আচরণের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যতই মান-অভিমান বা ঝগড়া থাকুক না কেন, শারীরিক আক্রমণ কখনওই গ্রহণযোগ্য হতে পারে না। অন্যদিকে, নন্দিনীর পরিবারের তরফে তাঁর আচরণকে স্বাভাবিক বলে ব্যাখ্যা করার চেষ্টাও নতুন করে বিতর্ক তৈরি করেছে। ফলে বিষয়টি এখন আর শুধুমাত্র একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই।

এদিকে, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া সিদ্ধান্তে ইতিমধ্যেই বিগ বসের ঘর ছাড়তে হয়েছে নন্দিনী দত্তকে। বিদায়ের আগে রাজবীরের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। পরবর্তীতে সমাজমাধ্যমে নিজের আচরণ নিয়ে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সহ-প্রতিযোগী এবং দর্শকদের কাছেও। কিন্তু তাঁর এই ক্ষমাপ্রার্থনা কতটা ইতিবাচকভাবে নেবেন দর্শক, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নন্দিনী ভট্টাচার্যের মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, এই মন্তব্যের পর নন্দিনী দত্ত বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসে কি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page