Gantchhora: সিরিয়াল মানেই কি অবাস্তব? গাঁটছড়ায় কুনালের রেজিস্ট্রিতে চতুর্থ সাক্ষীর কথা শুনে বিবাহিত দর্শকদের চোখ কপালে! ‘হিন্দু ম্যারেজ আইনের কি এটা নতুন নিয়ম?’, প্রশ্ন নেটিজেনদের

স্টার জলসার এখন সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল “গাঁটছড়া”। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং সোলাঙ্কি রায়। এছাড়াও রয়েছে সীমা ভট্টাচার্যী,অনিন্দ্য চ্যাটার্জি, অনুষ্কা হাজরা এবং রিয়াজ লস্কর। ধারাবাহিকটি সন্ধ্যা সাতটা থেকে স্টার জলসায় সম্প্রচারিত হয়। বর্তমানে ঋদ্ধি , খড়ি এবং বনি, কুনাল এই দুটো জুটিকেই দর্শক খুব পছন্দ করছে।

কিন্তু সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে যে বনি এবং কুনালের সম্পর্ক ভেঙে গেছে। এবং কুনালের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ দত্ত জুয়েলার্সে মেয়ে অয়নার সঙ্গে আবার কুনালের বিয়ে হতে চলেছে। উল্টোদিকে দত্ত জুয়েলার্স হল সিংহ রায় জুয়েলার্স এর প্রতিপক্ষ। তারা সিংহ রায়দের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের সব সম্পত্তি নিজেদের নামে করে নিতে চায়। আর তার জন্যই অয়না, সিংহ রায়দের বাড়িতে এসে কুনালকে বিয়ে করার ফাঁদে ফেলে তাদের প্রোপার্টি ট্রান্সফারের দলিলে সই করিয়ে নিতে চায়।

বিয়ের দিন অয়না তাদের উকিলকে দিয়ে বলায় যে রেজিস্ট্রির সাক্ষী দেওয়ার জন্য চারজনকে সই করতে হবে। আর সেখানেই তিনজনকে সই করানোর পরে সেই দলিলে ঋদ্ধিমানকে দিয়ে চতুর্থ সই করানোর চেষ্টা করে উকিল । আর তখনই ঋদ্ধি দলিলটি হাতে নিয়ে বলে যে এটা রেজিস্ট্রির দলিল নয়, এটা তাদের সম্পত্তির দলিল। এইভাবে অয়নার চক্রান্ত সবার সামনে ফাঁস করে দেয় ঋদ্ধি এবং খড়ি।

এবার দর্শকরা এই দেখে বলছে যে ধারাবাহিক কর্তৃপক্ষ কি দর্শকদের এতই বোকা ভাবে? যে রেজিস্ট্রির জন্যে চারজন সাক্ষী লাগে, যেটা ধারাবাহিকে দেখানো হচ্ছে সেটা ভুল। কারণ রেজিস্ট্রি ম্যারেজে ছেলে মেয়ে তিনজনের সই লাগে। তারা ব্যঙ্গ করে এটাও বলছে, যে হিন্দু ম্যারেজ আইনের তরফ থেকে কি এবার নতুন আইন আনা হয়েছে যে বিয়ের জন্য চারজনের সই লাগবে!

Nira

                 

You cannot copy content of this page