জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Mithai: নতুন ধারাবাহিকের লুকে মিঠাইতে এসে গেলেন সমরেশ! বাবা হওয়ার আনন্দে সমরেশ বাবুকে কাছে টেনে নিল সিদ্ধার্থ! আগামীকালের মিঠাইয়ের পর্ব মিস করা যাবে না

মিঠাই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে সমরেশ বাবু কাজ মিটিয়ে মনহরাতে ফিরলে বাড়ির সবাই তাকে দেখে খুশি হয়ে যায়। বাড়ির বৌমা মিঠাই ছুটে যায় আর তাকে কাছে টেনে নেয় সমরেশ বাবু।

এদিকে সিদ্ধার্থ বাড়াবাড়ি করলে সমরেশবাবু তাকে বলে সবকিছু নিয়মকানুন মেনে শুনে ওকে দিয়ে খাটাবে না। এটা সঠিক সময় নয়। সিড রেগে যায় আর প্রশ্ন করে তার মানে আপনি কী বলতে চাইছেন যে ও যা যা আবদার করবে সব মেনে নিতে হবে? সমরেশ বাবু এর উত্তরে বলেন আগে বাবা হও তারপর সব বুঝতে পারবে।

এটা শুনে সিড আবার প্রশ্ন করে তার মানে আপনি কী উইশ করছেন বলুন তো? উত্তরে সমরেশ বাবু বলেন আসলে ও আমার সাথে যা ব্যবহার করেছে, একজন বাবার সঙ্গে তার ছেলে যা যা ব্যবহার করেছে তেমনটা যদি ও ফেরত পায় তাহলে ও কী করবে? সিডের এতে মন খারাপ হয়ে যায়। হল্লা পার্টি চুপ হয়ে যায়। মিঠাই মনে মনে কষ্ট পায়। সেও আসলে বুঝতে পারে না যে কী করবে।

অবশেষে বাবা হচ্ছে সিদ্ধার্থ এই অনুভবে কি সে নিজের বাবাকে কাছে টেনে নেবে? সে যে অন্যায়টা করেছে বাবার প্রতি সেটা কি সব বুঝতে পারবে? বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করবে? আর সত্যিই এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই জানান আমাদের।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page