বর্তমান সময়ে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) দর্শকদের মুগ্ধ করছে অনিরুদ্ধ ও পৌষালীর বিয়ের ট্র্যাক। গল্পে মধ্য বয়সে এসে শুধু নতুন সংসার গড়ার আনন্দ নয় বরং সম্পর্কের জটিলতা, মানসিক উত্তেজনা আর দাম্পত্য জীবনের ছোট ছোট মুহূর্তও দেখানো হচ্ছে। অনিরুদ্ধ ও পৌষালীর মিলন যেন দর্শকের মনে এক ধরনের উত্তেজনা তৈরি করেছে আর এই উত্তেজনার মধ্যে দর্শকরা প্রতিদিন অপেক্ষা করছেন তাদের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য।
এদিকে, সম্প্রতি ‘ইন্দ্রজিৎ মজুমদার’ (Indrajit Majumdar), অর্থাৎ অনিরুদ্ধের চরিত্রে অভিনয় করা অভিনেতা, সমাজ মাধ্যমে একটি অদ্ভুত পোস্ট শেয়ার করেন। তিনি সেখানে লিখেছেন, ধারাবাহিকের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ জানান পরিচালক, সহশিল্পী এবং গোটা টিমকে, যারা অনিরুদ্ধের চরিত্রকে জীবন্ত করতে সাহায্য করেছেন। তাঁর পোস্টটি দেখে অনেকেই চিন্তিত হয়ে উঠেছেন যে হয়তো তিনি ধারাবাহিকটি ছেড়ে যাচ্ছেন!
কিন্তু অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি এখনও গল্পের সঙ্গে আছেন এবং এই পোস্ট ছিল কেবল কৃতজ্ঞতার প্রকাশ। প্রসঙ্গত, গল্পে আরও একটি চমক অপেক্ষা করছে ! অন্যতম প্রধান চরিত্র ‘রুক্মিণী’র জীবনের নতুন রঙ নিয়ে। পারুলের দাদা গোপালের সঙ্গে বিয়ের পর, হঠাৎ তার মৃ’ত্যু রুকুর জীবনে এক গভীর শূন্যতায় ডুবিয়ে দেয়। দর্শকরাও এই ধাক্কা অনুভব করেছেন যেন রুকুর মতো তাদের জীবনেও রঙ ফিকে হয়ে গেছে। তবে গল্পের পরবর্তী পর্যায়ে, এবার রুকুর জীবনে আসতে চলেছে নতুন প্রেম!
এই নতুন চরিত্রের মাধ্যমে রুকুর জীবন আবারও রঙে ভরে উঠবে এবং তার নতুন অধ্যায় শুরু হবে। এছাড়াও ধারাবাহিকে রায়ান এবং পারুলের ডিভোর্সের প্রেক্ষাপটও দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। আদালতের নির্দেশে ডিভোর্সের আগে তাদের একসাথে থাকতে হচ্ছে, যা স্বাভাবিকভাবেই আবেগের সংঘাত তৈরি করছে। এই অবস্থায় দেখা যাবে তারা কি একে অপরকে সত্যিকারের অনুভূতি জানাবে? নাকি অতীতের স্মৃতি ও ভুলগুলো তাদেরকে বাধা দেবে! এই নাটকীয় মুহূর্তগুলো দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি করছে।
আরও পড়ুনঃ “এক এক করে প্রধান চরিত্রদের সরানো হচ্ছে কেন?” সম্মানজনকভাবে শেষ করা হোক, এভাবে চালিয়ে যাওয়ার অর্থ কী?” ‘মীরা’ ওরফে তন্বী বাদ পড়তেই ফের বিতর্কে ‘চিরদিনই তুমি যে আমার’! টিআরপি পতনের মাঝেই ধারাবাহিক বন্ধের দাবি জোরালো!
সবমিলিয়ে, ‘পরিণীতা’ ধারাবাহিকটি শুধু টিআরপি তালিকায় শীর্ষে নয়, বরং দর্শকের হৃদয়েও নিজের জায়গা করে নিয়েছে। কাহিনী, চরিত্র এবং অভিনয়ের জাদু মিলে গল্পকে জীবন্ত করে তুলেছে। পৌষালী ও অনিরুদ্ধের সংসার জীবন, রুকুর নতুন প্রেম এবং ডিভোর্সের জটিলতা মিলিয়ে ধারাবাহিকের প্রতিটি দৃশ্য দর্শকদের ধরে রাখছে। এবার পরবর্তীতে কী নতুন মোড় আসছে, জানতে চোখ রাখতে হবে ধারাবাহিকের পর্বে।
