Sohag Jol: জুঁইয়ের কোলে ছোট্ট শিশু! “এই তো বিয়ে হলো শুভ্রর সঙ্গে এত ঝগড়া আবার প্রেগন্যান্ট হয়ে বাচ্চা হয়ে গেল কী করে?” সোহাগ জলের গল্পে বড় পরিবর্তন

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। এই মুহূর্তে টেলিপাড়ার সবচেয়ে বেশি চর্চিত এই জুটি। তাদের দুজনের প্রেম নিয়ে চর্চা সর্বত্র। দুজনে সামনাসামনি প্রকাশ না করলেও তারা দুজন যে সম্পর্কে রয়েছেন সে বিষয়ে অনেকেই নিশ্চিত। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে আলাপ দুজনের। তারপরে এই সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়।

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্বেতার অভিনীত প্রথম ছবি ‘প্রজাপতি’। সেই ছবির প্রিমিয়ারে শ্বেতার সঙ্গে হাজির ছিলেন রুবেলও। সেখানে সকলেই দেখেছে দুই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে। প্রথমদিকে দুজনেই সম্পর্কের কথা এড়িয়ে গেলেও এখন আর কোনো রকম রাখঢাক রাখেন না তারা। তবে এবার এই দুটি চর্চায় এল সম্প্রতি শ্বেতার দেওয়া এক ছবির জন্য।

Rubel -Sweta: জল্পনাই সত্যি! বাস্তবেও প্রেম করছেন পর্দার যমুনা- সঙ্গীত,  শ্বেতা- রুবেল - Television - Aaj Tak Bangla

প্রসঙ্গত সোমবার শ্বেতা কোলে করে এক ছোট্ট শিশুকে নিয়ে ছবি দিয়েছেন। আর সেই ছবিতে মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া দেন রুবেল। যা দেখার পরেই আবার একবার জল্পনা সৃষ্টি হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ট্রোলড হতে শুরু হয় অভিনেত্রীর। কি এমন ছিল সে ছবিতে? আর রুবেলও বা কি প্রতিক্রিয়া দিয়েছিলেন?

প্রসঙ্গত এক খুদেকে কোলে নিয়ে ছবি দিয়েছিলেন অভিনেত্রী। এবং সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার তুতাই’। শ্বেতার সেই ছবির নীচে কমেন্টে রুবেল লেখেন, ‘‘শুধু কি তোর নাকি, আমারও।’’ পাল্টা আবার শ্বেতা লেখেন, ‘‘হ্যাঁ তো।’’

আর এই ছবি দেখেই তাদের অনুরাগীরা নানা রকম মন্তব্য করতে শুরু করেন। একজন লিখেছেন, ‘‘তোমাদের বিয়ে হয়ে গিয়েছে?’’ আবার তাদের মধ্যে কেউ কেউ এই শিশুকে শ্বেতার সন্তান ভেবে নিয়েছেন। তবে যে যাই লিখুক না কেন অভিনেত্রী কাউকেই পাল্টা জবাব দেননি। তাই এই শিশুটি শ্বেতার পরিবারের কেউ নাকি রুবেলের তা এখনো জানা যায়নি।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page