শুটিং করতে এসে সেটে একের পর এক দামী ফোন চুরি! নায়কের হাতেই ধরা পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে গাঁটছড়া। রাহুল-দ্যুতি এবং খড়ি-ঋদ্ধিমান হলো এর মূল চরিত্র। এর মধ্যে দেখা গেছে নিজের দাদা এবং নিজের দিদির প্রতি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে গেছে রাহুল এবং দ্যুতি। শেষ পর্যন্ত সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছে খড়ি।

দ্যুতির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তিনিও টেলিভিশনের জনপ্রিয় হয়ে উঠেছেন খুব কম সময়ের মধ্যে। অন্যদিকে তাঁর স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে সদ্য বেলাশুরু সিনেমায় কাজ করা অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। মুখ্য চরিত্রের পাশাপাশি এই জুটির উপরেও বেশ নজর ছিল দর্শকদের।

এবার আবার দর্শকদের নজর নিজের দিকে ঘুরিয়ে দিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রীমা। একটি বিশেষ কারণে এখন দুজন খবরের শিরোনামে। কী করলেন দুজন জানেন?

সেট থেকে নাকি একের পর এক ফোন চুরি যাচ্ছে। অভিনেতা নিজের ফোনও নাকি চুরি হয়েছে। এই কারণেই নিজের স্ত্রীর বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ করলেন অনিন্দ্য। তিনি আরো জানিয়েছেন যে ফোন চুরি নিয়ে লালবাজারে অভিযোগ জানাবেন তিনি। সঙ্গে সঙ্গে লালবাজারকে ট্যাগ করে দেবেন।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। শুটিং এর সেট থেকে এই ভিডিও পোস্ট করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্যর ফোন লুকিয়ে রেখেছেন শ্রীমা। ফোন ফেরত দিলে তিনি কী পাবেন? উত্তরা অনিন্দ্য বলেন ফোন ফেরত দিলে তিনি এক টেকে শট ওকে করে দেবেন। এরপরও ফোন পাননি তিনি। তাই রেগে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বললেন।

চিন্তার কিছু নেই, গোটাটাই মজার ছলে ভিডিও বানানো। এই ভিডিও দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছে। প্রথমে চুরি হয় ঋদ্ধি অর্থাৎ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের মোবাইল। তা ঠিক পরের দিনই তাঁর ভাই রাহুল অর্থাৎ অনিন্দ্য নিজের ফোন খুঁজে পাচ্ছিলেন না।

Piya Chanda

                 

You cannot copy content of this page